শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
Royalen Casino inloggen in Nederland – volledige gids voor Nederlandse spelers Royalen app bonusgids: welkomstbonus, Daily Boost en voorwaarden ফাতেমার বাবা-মা ও বোনের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে ত্রিশালে দোয়া মাহফিল ১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলা সুহি বর্তমানে মাইলস্টোন কলেজের ছাত্রী নন: কলেজ কর্তৃপক্ষ নরসিংদীর রায়পুরায় খালে গোসল করতে নেমে চার মাদ্রাসাছাত্রীর মৃত্যু বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় তিন ভাড়াটে খুনি গ্রেপ্তার আর্জেন্টিনার জয়ে উল্লাস করতে গিয়ে বি’দ্যুৎ’স্পৃ’ষ্টে এক তরুণের মৃ’ত্যু ক্লাস চলাকালে কোচিং বন্ধের নির্দেশ ত্রিশালে, অমান্য করলে মোবাইল কোর্ট বিদ্যালয়ের জমিতে রাস্তা নির্মাণের অভিযোগ, এনসিপি নেতা নুরুজ্জামান কাফির দাবি ‘জমি কিনেই কাজ করেছি’ Roobet Casino pour les joueurs français – Présentation des jeux et des catégories disponibles

গান-বাজনা নিয়ে বাগবিতণ্ডা, সংঘর্ষে নিহত কলেজশিক্ষার্থী

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৫৭ সময় দেখুন
নেত্রকোনার চল্লিশায় বিয়ে বাড়ির পাশে গান বাজানো বিরোধকে কেন্দ্র করে যুবকদের সংঘর্ষে মোস্তফা আমীর ফয়সাল (২০) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। সোমবার মধ্যরাতে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বামনীকোনা গ্রামের সংসদ বাজার এলাকার ইদ্রিস আলীর মেয়ে বিয়েতে যুবকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনজন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের নেত্রকোনা জেলা সদর হাসপাতালে ভর্তি করে। ফয়সালের অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসক রাতেই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে ভোররাতে ফয়সালের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, স্থানীয় ইদ্রিস আলীর মেয়ের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে রাতের দিকে বাড়িতে গান বাজানো ও ছবি তোলার আয়োজন করা হয়। এ সময় একই গ্রামের কামরুল ইসলামের ছেলে মাসুম (১৯) কয়েকজন বন্ধুকে নিয়ে সেখানে গিয়ে নাচ-গান শুরু করেন। এক পর্যায়ে ফয়সাল তাদের সেখান থেকে চলে যেতে বললে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে মাসুম ঘটনাস্থল ত্যাগ করে কিছুক্ষণ পর পরিবারের সদস্য ও স্বজনদের নিয়ে ফিরে এসে ফয়সাল ও তার সঙ্গীদের ওপর হামলা চালায় হয় বলে অভিযোগ করেছে নিহতের স্বজনরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD