জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কোয়ালিটি অ্যাশুরেন্স কমিটি (কিউএসি)-এর ১২তম সভা ২১ সেপ্টেম্বর সোমবার বেলা ১১ টায় উপাচার্যের অফিস কক্ষ সংলগ্ন কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কিউএসি-এর সভাপতি ও উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
সভার সভাপতি ও উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বিশ্ববিদ্যালয়ে কনফারেন্স আয়োজনের উপর গুরুত্বারোপ করেন এবং বছরে অন্তত তিনটি জাতীয় ও একটি আন্তর্জাতিক কনফারেন্স আয়োজনের আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়ে তিনি বিদেশি শিক্ষক ও শিক্ষার্থীদের সুযোগ তৈরি করার আগ্রহ ব্যক্ত করেন। একইসাথে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদেরও বিদেশে পাঠদান ও শিক্ষাগ্রহণের সুযোগ তৈরি করে অভিজ্ঞতা ও সংস্কৃতির বিনিময় করার উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

সভায় কিউএসি’র সদস্য বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুররেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক প্রফেসর মো. তানজিল হোসেন, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ সুখন), আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসান, গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের পরিচালক ড. মো. হাবিবুর রহমান, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. রাজু আহমেদ, আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মো. জাহিদুল ইসলাম, কিউএসি’র সদস্য-সচিব ও আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহা এবং আমন্ত্রিত সদস্য বিদ্রোহী হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
সভায় চলতি ২০২৬-২০২৭ অর্থবছরের কর্মপরিকল্পনা ও তা বাস্তবায়নের বিভিন্ন দিক উপস্থাপন করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুররেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক প্রফেসর মো. তানজিল হোসেন।
গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত কিউএসি’র ১১তম সভার কার্যবিবরণী উপস্থাপন এবং সভা পরিচালনা করেন কিউএসি’র সদস্য-সচিব ও আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহা।
বিশ্ববিদ্যালয়ে পাঠদান ও গবেষণায় উন্নয়নের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়কে র্যাঙ্কিং-এ এগিয়ে নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহিত করতেও বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়। জাতীয় ও আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট আপডেটকরণ, জার্নাল ইনডেক্সিং, ডি-নথি চালুকরণসহ নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ ও মূল্যায়ণের সিদ্ধান্ত নেওয়া হয় কিউএসি’র ১২তম সভায়।