শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২ বিশ্বের সবচেয়ে ভয়াবহ হামের প্রাদুর্ভাবে বাংলাদেশ: রয়টার্স ময়মনসিংহে যুবকের গায়ে পেট্রোল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু সাজা শেষ হলে অন্য মামলা না থাকলে খালাস পাবেন বিডিআর মামলার আসামিরা এক মাসের মধ্যে দেশের আদালত দুর্নীতিমুক্ত করার দাবি ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট অশ্রুসিক্ত আবেগে ত্রিশালে শিক্ষিকার রাজকীয় বিদায় নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘সত্য, জবাবদিহি ও পুনর্মিলন’ শীর্ষক সেমিনার ঘোড়াশালে বিদ্যুৎ উৎপাদন বন্ধ তবুও আড়াই হাজার কর্মীর খরচ টানছে বিপিডিবি আর্থিক অনিয়ম-শিক্ষা সনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

ত্রিশালের শিক্ষা খাতে অবকাঠামো উন্নয়নে মেগা প্রকল্প অনুমোদনের তথ্য প্রকাশ

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেটের সময়: শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১৬৬ সময় দেখুন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে একটি বৃহৎ শিক্ষা প্রকল্প অনুমোদন পেয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। পোস্টে বলা হয়, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের জন্য প্রকল্পটি চূড়ান্ত ও অনুমোদিত হয়েছে।

পোস্টে উল্লেখ করা হয়, প্রকল্পের আওতায় উপজেলার ৩৪টি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ করা হবে। এর মধ্যে জুবাইদা ফিরোজা, নজরুল মেমোরিয়াল ও ত্রিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আরও বিভিন্ন প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি ২৮টি জরাজীর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংস্কার কাজও করা হবে। এ ছাড়া ২৮টি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ, ভবন সম্প্রসারণ ও সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনার কথা জানানো হয়েছে। একই সঙ্গে ২৩টি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ ও অবকাঠামোগত উন্নয়ন কাজের কথাও উল্লেখ করা হয়েছে।

ফেসবুক পোস্টে ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, ত্রিশালকে একটি আধুনিক ও মেধাভিত্তিক শিক্ষানগরী হিসেবে গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

তবে প্রকল্পের ব্যয়, বাস্তবায়নের সময়সীমা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা সরকারি সংস্থার আনুষ্ঠানিক প্রজ্ঞাপন সম্পর্কে বিস্তারিত তথ্য পোস্টে উল্লেখ করা হয়নি। স্থানীয়দের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত পরিবেশের উন্নয়ন ঘটবে এবং শিক্ষার্থীরা আরও উন্নত শিক্ষাবান্ধব পরিবেশে পাঠদানের সুযোগ পাবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD