রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সমসাময়িক জনসংখ্যা ইস্যু, টেকসই উন্নয়ন ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে পপুলেশন সায়েন্স বিভাগের সেমিনার নজরুল সিটি শিশুপার্কের শুভ উদ্বোধন করেছেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ড. মাহবুবুর রহমান লিটন। ত্রিশালে স্কুল ও ক্রীড়া ক্লাব ও সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ত্রিশাল পৌর বিএনপির সভাপতি প্রয়াত আলেক চাঁন দেওয়ানের স্মরন সভা অনুষ্ঠিত রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগের কথা নিজেই নিশ্চিত করলেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে ভাইস অ্যাডমিরাল র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী এফডিআই সম্মেলনে প্রধানমন্ত্রীর আহ্বান: বাংলাদেশ হবে বিদেশি বিনিয়োগের অন্যতম গন্তব্য মেসিদের উদ্দেশে ইনফান্তিনোর বার্তা: ‘তোমাদের লড়াই বিশ্বকে অনুপ্রাণিত করেছে’

৩য় এশিয়ান ইয়ুথ গেমসে ব্রোঞ্জ জয়ের স্বীকৃতি: কোচ আশরাফুল আলম দুলু তালুকদারকে ১০ লাখ টাকার সম্মাননা

আবু রায়হান সজীব
  • আপডেটের সময়: শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৭০ সময় দেখুন

বাংলাদেশ জাতীয় কাবাডি দলের কোচ এবং ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের কৃতী সন্তান আশরাফুল আলম দুলু তালুকদার ৩য় এশিয়ান ইয়ুথ গেমস-২০২৫-এ বাংলাদেশের একমাত্র ব্রোঞ্জ পদক অর্জনের গৌরবময় সাফল্যের জন্য বিশেষ সম্মাননা ও ১০ লাখ টাকার অর্থ পুরস্কার পেয়েছেন।

বুধবার ঢাকার পুলিশ হেডকোয়ার্টার্সের ‘হল অব প্রাইড’-এ আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি এবং ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির তাঁর হাতে এই বিশেষ সম্মাননা ও অর্থ পুরস্কার তুলে দেন।

এবারের ৩য় এশিয়ান ইয়ুথ গেমস-২০২৫-এ বাংলাদেশের কাবাডি দল ইতিহাস সৃষ্টি করে। প্রথমবারের মতো শক্তিশালী ইরান কাবাডি দলকে পরাজিত করে বাংলাদেশ। পাশাপাশি দীর্ঘ ১৬ বছর পর পাকিস্তান কাবাডি দলকে হারিয়ে নতুন ইতিহাস গড়ে জাতীয় দল। এই অসাধারণ সাফল্যের মধ্য দিয়ে বাংলাদেশ গেমসে একমাত্র ব্রোঞ্জ পদক অর্জন করতে সক্ষম হয়।

আশরাফুল আলম দুলু তালুকদার দেশের কাবাডি অঙ্গনের এক উজ্জ্বল নাম। তিনি সাবেক আন্তর্জাতিক কাবাডি খেলোয়াড় এবং দীর্ঘদিন বাংলাদেশ পুলিশ কাবাডি দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। খেলোয়াড়ি জীবনে তিনি এশিয়ান গেমস, সাফ গেমস এবং বিভিন্ন জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে স্বর্ণপদকসহ অসংখ্য পদক ও সম্মাননা অর্জন করেছেন।

বর্তমানে কোচ হিসেবে তাঁর নেতৃত্বে বাংলাদেশ কাবাডি দল আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের নতুন দিগন্ত উন্মোচন করছে। তাঁর অভিজ্ঞতা, দক্ষতা ও নিবেদিত প্রচেষ্টার ফলেই তরুণ খেলোয়াড়রা আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের মেধা ও সামর্থ্যের স্বাক্ষর রাখতে সক্ষম হচ্ছে।

ত্রিশালের বালিপাড়া ইউনিয়নসহ সমগ্র ময়মনসিংহবাসী এই কৃতী সন্তানের অর্জনে গর্বিত। এলাকাবাসী, ক্রীড়াপ্রেমী ও শুভানুধ্যায়ীরা তাঁর দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন। তারা আশা প্রকাশ করেন, আশরাফুল আলম দুলু তালুকদার ভবিষ্যতেও দেশের কাবাডিকে আরও উচ্চতায় নিয়ে যাবেন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা আরও সমুন্নত করবেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD