মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুল বিশ্ববিদ্যালয়ে কিউএসি’র ১২তম সভা অনুষ্ঠিত সুস্থ্য হয়ে ফিরে আসুক ক্যান্সারে আক্তান্ত প্রিয় শিক্ষক মিজানুর রহমান চিকিৎসার ব্যয় মিটাতে সহযোগিতা কামনা ত্রিশালে স্কুল কলেজে শিক্ষারমান এবং অবকাঠামো উন্নয়নে যা যা করার তাই করা হবে সংসদ সদস্য ডাঃ লিটন সন্তানের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ কনটেন্ট ক্রিয়েটর সজীবের ওপর হামলার অভিযোগ, ড্রোনের রিমোট ভাঙচুর ত্রিশালে সাতসকালে সড়কে ঝরল ২ প্রা’ণ ত্রিশালে পোল্ট্রি ব্যবসায়ী-খামারিদের মানববন্ধন ময়মনসিংহ মেডিকেলে আগুনে মৃত্যু নিয়ে ধূম্রজাল প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ভবনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেলে আগুন, বের হতে গিয়ে হুড়োহুড়িতে নিহত ৬

শাকিব খান ও বুবলীর ঘরে কন্যাসন্তান, নাম রাখা হলো ‘শারলিন খান’

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১৮২ সময় দেখুন

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত তারকা শাকিব খান ও শবনম বুবলীর সংসারে এসেছে নতুন অতিথি। গত মাসের ১১ তারিখ তাদের কন্যাসন্তানের জন্ম হয়। দীর্ঘদিন গুঞ্জনের পর বিষয়টি শুক্রবার (৫ জুন) ফেসবুক পোস্টে নিশ্চিত করেন বুবলী। বুবলী তার পোস্টে জানান, নবজাতক কন্যার নাম রাখা হয়েছে শারলিন খান। শাকিব খানের নামের সঙ্গে মিল রেখে এই নাম রাখা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে তিনি পোস্টে শাকিব খানকে ট্যাগ করেন।

তবে সন্তান জন্মের বিষয়টি প্রকাশ পেলেও এ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি শাকিব খান। তার এই নীরবতা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা ও প্রশ্ন। এর আগে শাকিব খানের ব্যক্তিগত জীবন ও সন্তানের খবর একাধিকবার আলোচনায় এসেছে। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে চিত্রনায়িকা অপু বিশ্বাসের কোলজুড়ে জন্ম নেয় তাদের ছেলে আব্রাহাম খান জয়। পরে ২০১৭ সালে একটি টেলিভিশন লাইভে এসে অপু বিশ্বাস তাদের বিয়ে ও সন্তানের খবর প্রকাশ করেন।

পরবর্তীতে ২০১৮ সালের ২০ জুলাই শবনম বুবলীর সঙ্গে শাকিব খানের বিবাহের খবর সামনে আসে। ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রে জন্ম নেয় তাদের প্রথম সন্তান শেহজাদ খান বীর। তবে সেই খবরও প্রথমে গোপন ছিল, পরে প্রকাশ্যে আসে।

তৃতীয়বারের মতো বাবা হওয়ার খবর সামনে এলেও এবারও শাকিব খানের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সব মিলিয়ে নতুন এই খবর ঘিরে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে শাকিব খান ও শবনম বুবলীর ব্যক্তিগত জীবন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD