শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২ বিশ্বের সবচেয়ে ভয়াবহ হামের প্রাদুর্ভাবে বাংলাদেশ: রয়টার্স ময়মনসিংহে যুবকের গায়ে পেট্রোল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু সাজা শেষ হলে অন্য মামলা না থাকলে খালাস পাবেন বিডিআর মামলার আসামিরা এক মাসের মধ্যে দেশের আদালত দুর্নীতিমুক্ত করার দাবি ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট অশ্রুসিক্ত আবেগে ত্রিশালে শিক্ষিকার রাজকীয় বিদায় নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘সত্য, জবাবদিহি ও পুনর্মিলন’ শীর্ষক সেমিনার ঘোড়াশালে বিদ্যুৎ উৎপাদন বন্ধ তবুও আড়াই হাজার কর্মীর খরচ টানছে বিপিডিবি আর্থিক অনিয়ম-শিক্ষা সনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম, জুতা, মোজা ও ব্যাগ দেবে সরকা

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১৪১ সময় দেখুন

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বড় ধরনের কল্যাণমূলক উদ্যোগ নিয়েছে সরকার| নির্বাচনী ইশতেহার ও প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে এক কোটি সাত লাখের বেশি শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ইউনিফর্ম, জুতা, মোজা ও স্কুলব্যাগ দেওয়া হবে| মূল কর্মসূচি শুরুর আগে আগামী জুলাই ও আগস্টে পরীক্ষামূলকভাবে এসব সামগ্রী বিতরণ করা হবে|

সোমবার সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ| সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন|

প্রতিমন্ত্রী জানান, পাইলট প্রকল্পের আওতায় সারা দেশের সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হবে| প্রথম ধাপে অন্তত এক লাখ শিক্ষার্থীর মধ্যে ইউনিফর্ম, জুতা, মোজা ও স্কুলব্যাগ বিতরণ করা হবে| পরে আরও শিক্ষার্থীকে এ কর্মসূচির আওতায় আনা হবে| আগামী ডিসে¤^রের মধ্যে পাইলট প্রকল্পের সব কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার|

তিনি বলেন, পাইলট প্রকল্পের অভিজ্ঞতা ও ফলাফল মূল্যায়নের ভিত্তিতে আগামী জানুয়ারি থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণাঙ্গভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হতে পারে| কোনো উপজেলা যেন এই উদ্যোগ থেকে বাদ না পড়ে, সে বিষয়টি বিশেষভাবে বিবেচনায় নেওয়া হয়েছে| এ জন্য প্রতিটি উপজেলার একাধিক বিদ্যালয়কে পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত করা হচ্ছে| এর ফলে দেশের ২৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় এই প্রকল্পের আওতায় আসবে|

এ উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়| প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে পাঁচ লাখ পাটের স্কুলব্যাগ উপহার হিসেবে দিচ্ছে মন্ত্রণালয়টি| সংশ্লিষ্টরা জানিয়েছেন, পরিবেশবান্ধব এসব ব্যাগ আধুনিক প্রযুক্তির মাধ্যমে ˆতরি করা হয়েছে|

স্কুলব্যাগের মান ও ব্যবহারযোগ্যতা সম্পর্কে এক প্রশ্নের জবাবে ববি হাজ্জাজ বলেন, ব্যাগগুলো ওয়াটারপ্রুফ করা হবে| ব্যাগ ˆতরির ক্ষেত্রে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণ সম্পন্ন করেই এগুলো প্রস্তুত করা হয়েছে| তবে এটি যেহেতু একটি পাইলট প্রকল্প, তাই বাস্তব প্রয়োগের সময় কোনো ত্রুটি বা সীমাবদ্ধতা দেখা দিলে তা চিহ্নিত করে পরবর্তী পূর্ণাঙ্গ বাস্তবায়নের সময় সংশোধন করা হবে|

তিনি আরও বলেন, মাঠপর্যায়ে কার্যক্রম সফলভাবে পরিচালনার জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ও সার্বিক সহযোগিতা দিচ্ছে| সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের সমšি^ত প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার্থীদের কাছে সময়মতো প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে|

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, দেশের প্রাথমিক শিক্ষার্থীদের জন্য এই ব্যতিক্রমধর্মী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন প্রধানমন্ত্রী করবেন|

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD