শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
Royalen Casino inloggen in Nederland – volledige gids voor Nederlandse spelers Royalen app bonusgids: welkomstbonus, Daily Boost en voorwaarden ফাতেমার বাবা-মা ও বোনের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে ত্রিশালে দোয়া মাহফিল ১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলা সুহি বর্তমানে মাইলস্টোন কলেজের ছাত্রী নন: কলেজ কর্তৃপক্ষ নরসিংদীর রায়পুরায় খালে গোসল করতে নেমে চার মাদ্রাসাছাত্রীর মৃত্যু বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় তিন ভাড়াটে খুনি গ্রেপ্তার আর্জেন্টিনার জয়ে উল্লাস করতে গিয়ে বি’দ্যুৎ’স্পৃ’ষ্টে এক তরুণের মৃ’ত্যু ক্লাস চলাকালে কোচিং বন্ধের নির্দেশ ত্রিশালে, অমান্য করলে মোবাইল কোর্ট বিদ্যালয়ের জমিতে রাস্তা নির্মাণের অভিযোগ, এনসিপি নেতা নুরুজ্জামান কাফির দাবি ‘জমি কিনেই কাজ করেছি’ Roobet Casino pour les joueurs français – Présentation des jeux et des catégories disponibles

কর্তৃপক্ষের গাফিলতিতে নষ্ট হচ্ছে ৭ কোটির টাকার ভবন চার বছরেও শেষ হয়নি উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের নির্মাণকাজ

রফিকুল ইসলাম শামীম
  • আপডেটের সময়: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৯৫ সময় দেখুন

দুই বছর ধরে বন্ধ রয়েছে ৬ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন ত্রিশাল উপজেলা পরিষদের কমপ্লেক্স ভবনের নির্মাণকাজ| এতে নষ্ট হচ্ছে রড বালুসহ অন্যান্য নির্মাণসামগ্রী| এলজিইডি কতৃপক্ষ একাধিবার চিঠি প্রদান করলেও কর্নপাতও করেনি ঠিকাদার| জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি’র) বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্ত্বরে ২০২২ সালে ১০ অক্টোবর শুরু হয় উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন ও হলরুম নির্মাণের কাজ| জানাযায় কমপ্লেক্সের বহুতল ভবনে থাকবে প্রশাসনিক বিভাগসহ বিভিন্ন দপ্তর রয়েছে আলাদা কনফারেন্সরুম| নির্মাণাধীন ওই ভবনের কাজটি পান খুলনার মেসার্স এমআই ট্রেডিং এন্ড কোং নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান| কার্যাদেশ অনুযায়ী ওই কাজ শেষ করার কথা ছিল ২০২৪ সালের জুন মাসে| নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পর, ঠিকাদারের অপারগতায় কয়েকবার সময় বৃদ্ধি করে এলজিইডি কতৃপক্ষ| বর্ধিত সময়ে কাজ শেষ হয় মাত্র ৪০ শতাংশ|


নির্মাণকাজ চলমান অবস্থায় ২০ মিলি রডের পরিবর্তে ১৬ মিলি ব্যবহার করেছিল ঠিকাদার| ওই অনিয়মের ঘটনায় নির্মিত ১২ টি আরসিসি একাধিক পিলার ভেঙে ফেলা হয়েছিল তৎসময়ে| নির্মাণ শ্রমিকদের মজুরি পরিশোধ না করেই ২০২৪ সালেই উধাও হন ঠিকাদার| ৫ই আগষ্ট দেশের পরিবর্তনের পর ঠিকাদারের সঙ্গে এলজিইডি কতৃপক্ষ যোগাযোগ করলেও তার সেচ্ছাচারিতার কারণে কার্যাদেশটি সম্প্রতি বাতিল করা হয়েছে| যৌথ মেজারমেন্টের ঠিকাদারের সঙ্গে তাগিদ পত্র প্রদান করলেও তার কোন উত্তর দেয়নি ঠিকাদারী প্রতিষ্ঠান| সরেজমিনে দেখা গেছে, চারতলা ভবনটির শুধু দ্বিতলের ছাদ ঢালাইয়ের কাজ শেষ হয়েছে| চারতলার মূল ভবনের পাশেই কনফারেন্স রুমের ছাদে দীর্ঘদিন আগে বিছানো রডগুলোতে মরিচা ধরে জং পড়ে গেছে| ওই ছাদে বিছানো রডের মধ্যে অধিকাংশ রড চুরি হয়ে গেছে| দীর্ঘদিন পরে থাকার ভবনটি ডেমেজ হয়ে তার স্থায়ীত্ব হারাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা|


প্রকৌশলীদের মতে, যখন লোহা (রড) খোলা জায়গায় পড়ে থাকে পানি পড়ে, বাতাস যায় তখন অক্সিজেন, হাইড্রোজেন ও নাইট্রোজেনের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া ঘটে, ফলে রডের স্থায়িত্ব কমে যায়, এতে বিল্ডিয়ের ক্ষতি হচ্ছে| এসব বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) যোবায়েত হোসাইন জানান, কার্যাদেশটি সম্প্রতি বাতিল করা হয়েছে| ঠিকাদারের সঙ্গে যৌথ মেজারমেন্ট এর জন্য তিনটি নোটিস করা হয়েছে| এ ব্যাপারে তিনি এখনো কোন সহযোগিতা করেননি| দ্রুত সময়ের মধ্যে তিনি যোগাযোগ না করলে কাজ বাস্তবায়নের ¯^ার্থে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতির মাধ্যমে যৌথ মেজারমেন্ট ˆতরি করে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে পাঠানো হবে| পরবর্তীতে নতুন করে টেন্ডার হবে| এব্যাপরে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী বলেন, উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনটি পরিদর্শন করে সংশ্লিষ্ট দপ্তরকে দ্রুত কাজ শুরু করার প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা দিয়েছি|

এ ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠানের সত্বাধিকারী কামাল খান পাশা’র সঙ্গে কথা বলতে কয়েকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি|

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD