শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার হাতে স্থাপিত ভিত্তিপ্রস্তর এখন বিশ্ববিদ্যালয়ের সীমানার বাইরে নজরুল বিশ্ববিদ্যালয়ে Ethics, Discipline & Good Governance: Strengthening Institutional Excellence Through The HEAT Project শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত নতুন প্রযুক্তির যুগে তরুণরাই পরিবর্তনের মূল শক্তি: জহির উদ্দিন স্বপন ইতিহাস থেকে একাত্তর মুছে ফেলার চেষ্টা চলছে: রিজভী বিয়ে করে আর্জেন্টিনার ‘জামাই’ হলেন রোনালদো সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তঃ অনুষদ ফুটবল প্রতিযোগিতা-২০২৬ চ্যাম্পিয়ন কলা অনুষদ ত্রিশালে মাদক সেবনের দায়ে তিনজনকে কারাদন্ড প্রদান DC’s Award for Cleanliness’ পেল ত্রিশালের নজরুল মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকৃবির চার হলে সংঘর্ষ: ৪২ শিক্ষার্থীকে শোকজ

এফডিআই সম্মেলনে প্রধানমন্ত্রীর আহ্বান: বাংলাদেশ হবে বিদেশি বিনিয়োগের অন্যতম গন্তব্য

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৫৫ সময় দেখুন

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কর্মসংস্থান সৃষ্টি, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিদেশি বিনিয়োগের বিকল্প নেই। এ লক্ষ্যে সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে নীতিগত সংস্কার, অবকাঠামো উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি অংশীদারত্ব জোরদারে কাজ করছে।

বৃহস্পতিবার ২৩ জুলাই রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফরেন ইনভেস্টরস’ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (FICCI) আয়োজিত ‘FICCI FDI Conference 2026’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘বাংলাদেশে কর্মসংস্থান ও সমৃদ্ধির লক্ষ্যে বিদেশি বিনিয়োগ ত্বরান্বিতকরণ’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে বিদেশি বিনিয়োগের অন্যতম আকর্ষণীয় গন্তব্য হিসেবে গড়ে তুলতে সরকার প্রয়োজনীয় নীতি সহায়তা ও সংস্কার কার্যক্রম অব্যাহত রাখবে।

সম্মেলনে দেশি-বিদেশি বিনিয়োগকারী, ব্যবসায়ী নেতা, নীতিনির্ধারক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

এর আগে প্রধানমন্ত্রী সম্মেলনস্থলে আয়োজিত ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করেন। এ সময় তিনি অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল ঘুরে দেখেন এবং প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD