রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

সংসদ লাইব্রেরিকে গবেষণার আধুনিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ, লাইব্রেরি কমিটির বৈঠকে নানা সিদ্ধান্ত

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৫৭ সময় দেখুন

জাতীয় সংসদ ভবনের গ্রন্থাগারে ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ডেপুটি স্পিকার ও লাইব্রেরি কমিটির আহ্বায়ক ব্যারিস্টার কায়সার কামাল এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সংসদীয় গবেষণা ও গ্রন্থাগার ব্যবস্থার উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

বৈঠকে প্রথমে আগের বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয় এবং গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। এরপর ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব পার্লামেন্টারি স্টাডিজ’ (বিআইপিএস)-এর সঙ্গে জাতীয় সংসদ লাইব্রেরির কার্যক্রম আরও সমন্বিত করার বিষয়ে আলোচনা হয়। এ উদ্যোগের মাধ্যমে সংসদ সদস্য এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি ও গবেষণা কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া সংসদ গ্রন্থাগারকে আরও তথ্যসমৃদ্ধ ও আধুনিক গবেষণা সহায়ক প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে গ্রন্থাগার ও গবেষণা কার্যক্রমের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে ‘বাংলাদেশ জাতীয় সংসদ গবেষণা আইন, ২০২৬ (সংশোধিত)’ এবং ‘বাংলাদেশ জাতীয় সংসদ গবেষণা নীতিমালা, ২০২৬ (সংশোধিত)’ সম্পর্কেও মতবিনিময় করা হয়। সংশোধিত আইন ও নীতিমালার মাধ্যমে সংসদীয় গবেষণা কার্যক্রমকে আরও কার্যকর ও সময়োপযোগী করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। বৈঠকে লাইব্রেরি কমিটির সদস্য এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান), ডা. মাহবুবুর রহমান লিটন, চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ, মীর আহমাদ বিনকাসেম, এ বি এম মোশাররফ হোসেন, হুমাম কাদের চৌধুরী এবং মোহাম্মদ নাজিবুর রহমান উপস্থিত ছিলেন।

এ ছাড়া জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD