শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২ বিশ্বের সবচেয়ে ভয়াবহ হামের প্রাদুর্ভাবে বাংলাদেশ: রয়টার্স ময়মনসিংহে যুবকের গায়ে পেট্রোল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু সাজা শেষ হলে অন্য মামলা না থাকলে খালাস পাবেন বিডিআর মামলার আসামিরা এক মাসের মধ্যে দেশের আদালত দুর্নীতিমুক্ত করার দাবি ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট অশ্রুসিক্ত আবেগে ত্রিশালে শিক্ষিকার রাজকীয় বিদায় নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘সত্য, জবাবদিহি ও পুনর্মিলন’ শীর্ষক সেমিনার ঘোড়াশালে বিদ্যুৎ উৎপাদন বন্ধ তবুও আড়াই হাজার কর্মীর খরচ টানছে বিপিডিবি আর্থিক অনিয়ম-শিক্ষা সনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

১৮২ কোটি টাকায় পুলিশের জন্য কেনা হচ্ছে ২১২ ডাবল কেবিন পিকআপ

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১৯৭ সময় দেখুন

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাঠপর্যায়ের অপারেশনাল সক্ষমতা বাড়াতে পুলিশের জন্য নতুন ২১২টি ডাবল কেবিন পিকআপ কেনার অনুমোদন দিয়েছে সরকার। এ প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১৮২ কোটি ৩২ লাখ টাকা।

বুধবার (১০ জুন) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জানা যায়, চলতি ২০২৫–২৬ অর্থবছরে বাংলাদেশ পুলিশের জন্য যানবাহন সংযোজনের অংশ হিসেবে সরাসরি ক্রয় পদ্ধতি (ডিপিএম) অনুসরণ করে এসব ডাবল কেবিন পিকআপ কেনা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করে।

অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড এসব যানবাহন সরবরাহ করবে। প্রতিষ্ঠানটির সঙ্গে ১৮২ কোটি ৩২ লাখ টাকার চুক্তি সম্পাদনের অনুমোদনও দেওয়া হয়েছে। সরকারের সংশ্লিষ্ট সূত্র জানায়, আইনশৃঙ্খলা রক্ষা, টহল কার্যক্রম, দ্রুত অপরাধ দমন ও জরুরি অভিযানে পুলিশের সক্ষমতা বাড়াতেই নতুন এসব যানবাহন যুক্ত করা হচ্ছে। এতে মাঠপর্যায়ে পুলিশের চলাচল ও অপারেশনাল কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD