মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুল বিশ্ববিদ্যালয়ে কিউএসি’র ১২তম সভা অনুষ্ঠিত সুস্থ্য হয়ে ফিরে আসুক ক্যান্সারে আক্তান্ত প্রিয় শিক্ষক মিজানুর রহমান চিকিৎসার ব্যয় মিটাতে সহযোগিতা কামনা ত্রিশালে স্কুল কলেজে শিক্ষারমান এবং অবকাঠামো উন্নয়নে যা যা করার তাই করা হবে সংসদ সদস্য ডাঃ লিটন সন্তানের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ কনটেন্ট ক্রিয়েটর সজীবের ওপর হামলার অভিযোগ, ড্রোনের রিমোট ভাঙচুর ত্রিশালে সাতসকালে সড়কে ঝরল ২ প্রা’ণ ত্রিশালে পোল্ট্রি ব্যবসায়ী-খামারিদের মানববন্ধন ময়মনসিংহ মেডিকেলে আগুনে মৃত্যু নিয়ে ধূম্রজাল প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ভবনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেলে আগুন, বের হতে গিয়ে হুড়োহুড়িতে নিহত ৬

জার্মান ফুটবলপ্রেমে বিস্ময়: মাগুরায় বিশাল পতাকা বানিয়ে আলোচনায় আমজাদ হোসেন

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ২০০ সময় দেখুন

মাগুরায় জার্মান ফুটবল দলের প্রতি এক ভক্তের ব্যতিক্রমী ভালোবাসা আবারও আলোচনায় এসেছে। স্থানীয় কৃষক আমজাদ হোসেন এবার তৈরি করেছেন প্রায় সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ বিশাল জার্মান পতাকা, যা বুধবার সকালে নিশ্চিন্তপুর স্কুল মাঠে প্রদর্শন করা হয়। এ উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় বাদ্যযন্ত্রের তালে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় এবং সেখানে মাগুরাসহ দেশের বিভিন্ন জেলা—কুষ্টিয়া, বরিশাল ও ঢাকা থেকেও অসংখ্য দর্শনার্থী ভিড় করেন।

আয়োজক সূত্রে জানা যায়, মাগুরা পৌরসভার ঘোড়ামারা গ্রামের বাসিন্দা আমজাদ হোসেন এর আগেও ২০১৪ বিশ্বকাপে ৩ কিলোমিটার দীর্ঘ পতাকা বানিয়ে আলোচনায় এসেছিলেন। এবার তিনি নিজের আগের রেকর্ড ভেঙে আরও বড় আকারে এই পতাকা তৈরি করেন। এজন্য তিনি ব্যক্তিগতভাবে অর্থ সংগ্রহ করতে নিজের ৩০ শতক জমিও বিক্রি করেছেন। আমজাদ হোসেন জানান, ২০১২ সালে গুরুতর অসুস্থ থাকার সময় জার্মানিতে তৈরি একটি ওষুধ সেবনের পর তিনি সুস্থ হন। সেই অভিজ্ঞতা থেকেই জার্মানির প্রতি তার গভীর ভালোবাসা তৈরি হয়, যা পরে জার্মান ফুটবল দলের প্রতি সমর্থনে রূপ নেয়।

তিনি দাবি করেন, এটি এখন বিশ্বের সবচেয়ে বড় জার্মান পতাকা এবং ভবিষ্যতে এটি জার্মানির কোনো জাতীয় জাদুঘরে সংরক্ষিত হবে বলে তিনি আশা করছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD