রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সমসাময়িক জনসংখ্যা ইস্যু, টেকসই উন্নয়ন ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে পপুলেশন সায়েন্স বিভাগের সেমিনার নজরুল সিটি শিশুপার্কের শুভ উদ্বোধন করেছেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ড. মাহবুবুর রহমান লিটন। ত্রিশালে স্কুল ও ক্রীড়া ক্লাব ও সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ত্রিশাল পৌর বিএনপির সভাপতি প্রয়াত আলেক চাঁন দেওয়ানের স্মরন সভা অনুষ্ঠিত রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগের কথা নিজেই নিশ্চিত করলেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে ভাইস অ্যাডমিরাল র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী এফডিআই সম্মেলনে প্রধানমন্ত্রীর আহ্বান: বাংলাদেশ হবে বিদেশি বিনিয়োগের অন্যতম গন্তব্য মেসিদের উদ্দেশে ইনফান্তিনোর বার্তা: ‘তোমাদের লড়াই বিশ্বকে অনুপ্রাণিত করেছে’

টিফিনে পচা খাবার, ঠিকাদারি প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১১৩ সময় দেখুন

মাদারীপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘মিড ডে মিল’ হিসেবে পচা খাবার সরবরাহের মামলায় গ্রেফতার ঠিকাদারি প্রতিষ্ঠানের দুই অপারেশন কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (৯ জুন) বিকেলে জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. এলিয়াম হোসেন এই আদেশ দেন। এর আগে সোমবার (৮ জুন) রাতে শহরের চাঁনমারি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- ময়মনসিংহের গফরগাঁও উপজেলার দোগাছিয়া গ্রামের মৃত গিয়াসউদ্দিনের ছেলে আহসানুল হাবিব (৫২) ও বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পার্বতীশিবপুর এলাকার নুরুল ইসলাম খানের ছেলে নুরুজ্জামান খান (৪৪)।  সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ফিডিং কার্যক্রমের আওতায় রুটি, কলা ও ডিম টিফিন হিসেবে বিনামূল্যে শিক্ষার্থীদের দিয়ে আসছে সরকার। মাদারীপুরে সমতা ট্রেডার্স-নামে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে এসব টিফিন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হয়।

গত ৮ এপ্রিল দুপুরে সদর উপজেলার বেশ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা টিফিন খেয়ে অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে বেশ কয়েকজনকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি জানাজানি হলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবার রিপন ঠিকাদারি প্রতিষ্ঠানের দেওয়া টিফিনের রুটি, কলা ও ডিম আলামত হিসেবে জব্দ করেন। ঘটনার পরদিন মাদারীপুর জেলা প্রশাসক মিজ মর্জিনা আক্তার স্বাক্ষরিত চিঠিতে অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল আহম্মেদকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত করে কমিটি ঘটনার সত্যতা পায়।

এনিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার হলে ফিডিং কার্যক্রমের প্রকল্প পরিচালক ও প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হারুণ অর রশীদ ঘটনাস্থলে ছুটে আসেন। এসময় তিনি আশ্বাস দেন দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার।  এই ঘটনায় গত ২৭ এপ্রিল মাদারীপুর সদর উপজেলার ১৬৫নং পোকরার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুন চৌধুরী বাদী হয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এরই জেরে সোমবার গ্রেফতার হন সমতা ট্রেডার্স নামে ঠিকাদারি প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা আহসানুল হাবিব ও নুরুজ্জামান খান। মঙ্গলবার বিকেলে তাদের আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘শিক্ষার্থীদের মাঝে পচা খাবার সরবরাহের ঘটনায় দায়ের করা মামলায় সমতা ট্রেডার্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের দুই কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় জড়িত বাকিদের ধরতে কাজ করছে পুলিশ।’

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিয়া রফিক ভাবনা বলেন, ‘স্কুল শিক্ষার্থীদের জন্য সরবরাহকৃত খাদ্যের মান নিয়ে কোনো ধরনের অনিয়ম বা অবহেলা বরদাশত করা হবে না।’ তিনি আরও বলেন, ‘মামলাটির তদন্ত অব্যাহত আছে। তদন্তের স্বার্থে প্রয়োজনীয় সকল তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে এবং ঘটনায় জড়িত অন্য কেউ থাকলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত শেষে আদালতে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD