মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুল বিশ্ববিদ্যালয়ে কিউএসি’র ১২তম সভা অনুষ্ঠিত সুস্থ্য হয়ে ফিরে আসুক ক্যান্সারে আক্তান্ত প্রিয় শিক্ষক মিজানুর রহমান চিকিৎসার ব্যয় মিটাতে সহযোগিতা কামনা ত্রিশালে স্কুল কলেজে শিক্ষারমান এবং অবকাঠামো উন্নয়নে যা যা করার তাই করা হবে সংসদ সদস্য ডাঃ লিটন সন্তানের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ কনটেন্ট ক্রিয়েটর সজীবের ওপর হামলার অভিযোগ, ড্রোনের রিমোট ভাঙচুর ত্রিশালে সাতসকালে সড়কে ঝরল ২ প্রা’ণ ত্রিশালে পোল্ট্রি ব্যবসায়ী-খামারিদের মানববন্ধন ময়মনসিংহ মেডিকেলে আগুনে মৃত্যু নিয়ে ধূম্রজাল প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ভবনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেলে আগুন, বের হতে গিয়ে হুড়োহুড়িতে নিহত ৬

সুন্দরবনে কোস্ট গার্ডকে লক্ষ্য করে হামলা, তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১৮১ সময় দেখুন

মোংলার সুন্দরবনসংলগ্ন জয়মনির ঘোল এলাকার হাড়বাড়ীয়া বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশনে বৃহস্পতিবার (১১ জুন) সকালে একদল দুর্বৃত্ত হামলা ও ভাঙচুর চালিয়েছে। হামলায় দায়িত্বে থাকা তিনজন কোস্ট গার্ড সদস্য আহত হয়েছেন।

বাংলাদেশ কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে যৌথ অভিযান চলছে। হামলায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কোস্ট গার্ডের দাবি, কিছু স্বার্থান্বেষী ও অসাধু চক্র নিজেদের অবৈধ কার্যক্রম পরিচালনার সুবিধার্থে ওই এলাকা থেকে কোস্ট গার্ডকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলাটি চালিয়েছে। বাহিনীটির মতে, সুন্দরবনে বনদস্যু দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় তাদের চলমান কার্যক্রম বাধাগ্রস্ত করাই হামলাকারীদের উদ্দেশ্য হতে পারে।

ঘটনার বিষয়ে তদন্ত চলমান থাকায় হামলার প্রকৃত কারণ ও দায়ীদের পরিচয় সম্পর্কে এখনো চূড়ান্ত তথ্য পাওয়া যায়নি।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD