মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুল বিশ্ববিদ্যালয়ে কিউএসি’র ১২তম সভা অনুষ্ঠিত সুস্থ্য হয়ে ফিরে আসুক ক্যান্সারে আক্তান্ত প্রিয় শিক্ষক মিজানুর রহমান চিকিৎসার ব্যয় মিটাতে সহযোগিতা কামনা ত্রিশালে স্কুল কলেজে শিক্ষারমান এবং অবকাঠামো উন্নয়নে যা যা করার তাই করা হবে সংসদ সদস্য ডাঃ লিটন সন্তানের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ কনটেন্ট ক্রিয়েটর সজীবের ওপর হামলার অভিযোগ, ড্রোনের রিমোট ভাঙচুর ত্রিশালে সাতসকালে সড়কে ঝরল ২ প্রা’ণ ত্রিশালে পোল্ট্রি ব্যবসায়ী-খামারিদের মানববন্ধন ময়মনসিংহ মেডিকেলে আগুনে মৃত্যু নিয়ে ধূম্রজাল প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ভবনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেলে আগুন, বের হতে গিয়ে হুড়োহুড়িতে নিহত ৬

ক্লাস চলাকালে কোচিং বন্ধের নির্দেশ ত্রিশালে, অমান্য করলে মোবাইল কোর্ট

আবু রায়হান সজীব
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১৩৮ সময় দেখুন

ময়মনসিংহের ত্রিশালে স্কুল-কলেজের পাঠদান চলাকালে কোনো কোচিং সেন্টার পরিচালনা করা যাবে না বলে কঠোর নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট কোচিং সেন্টারের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বুধবার ১৫ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তা  কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় উপজেলার সকল কোচিং সেন্টারের মালিক ও পরিচালকদের এ নির্দেশনা দেওয়া হয়।

সভায় জানানো হয়, দীর্ঘদিন ধরে অভিযোগ পাওয়া যাচ্ছিল যে, স্কুল-কলেজে ক্লাস চলাকালীন সময়েও বিভিন্ন কোচিং সেন্টারে শিক্ষার্থীদের উপস্থিতি বেড়ে যাচ্ছে। ফলে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর উপস্থিতি কমে যাচ্ছে এবং শ্রেণিকক্ষ অনেক ক্ষেত্রেই ফাঁকা থাকছে। প্রশাসনের মতে, এ প্রবণতার কারণে প্রাতিষ্ঠানিক শিক্ষার মান ব্যাহত হচ্ছে। একই সঙ্গে শিক্ষার্থীরা বিদ্যালয়ের পাঠদান, সহশিক্ষা কার্যক্রম এবং নৈতিক শিক্ষা থেকে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে। এতে ভবিষ্যতে শিক্ষাব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

এ পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে, স্কুল-কলেজের নির্ধারিত ক্লাস চলাকালে কোনো কোচিং সেন্টার খোলা রাখা যাবে না। নির্দেশনা কার্যকরে নিয়মিত তদারকি করা হবে। ইউএনও সভায় স্পষ্টভাবে জানান, নির্দেশনা অমান্য করে কোনো কোচিং সেন্টার পরিচালিত হলে বা ক্লাস চলাকালে সেখানে শিক্ষার্থীদের পাওয়া গেলে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। প্রয়োজনে প্রতিষ্ঠান সিলগালাসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনা এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সচেতন অভিভাবক, শিক্ষক ও স্থানীয় নাগরিকরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD