মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুল বিশ্ববিদ্যালয়ে কিউএসি’র ১২তম সভা অনুষ্ঠিত সুস্থ্য হয়ে ফিরে আসুক ক্যান্সারে আক্তান্ত প্রিয় শিক্ষক মিজানুর রহমান চিকিৎসার ব্যয় মিটাতে সহযোগিতা কামনা ত্রিশালে স্কুল কলেজে শিক্ষারমান এবং অবকাঠামো উন্নয়নে যা যা করার তাই করা হবে সংসদ সদস্য ডাঃ লিটন সন্তানের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ কনটেন্ট ক্রিয়েটর সজীবের ওপর হামলার অভিযোগ, ড্রোনের রিমোট ভাঙচুর ত্রিশালে সাতসকালে সড়কে ঝরল ২ প্রা’ণ ত্রিশালে পোল্ট্রি ব্যবসায়ী-খামারিদের মানববন্ধন ময়মনসিংহ মেডিকেলে আগুনে মৃত্যু নিয়ে ধূম্রজাল প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ভবনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেলে আগুন, বের হতে গিয়ে হুড়োহুড়িতে নিহত ৬

আর্জেন্টিনার জয়ে উল্লাস করতে গিয়ে বি’দ্যুৎ’স্পৃ’ষ্টে এক তরুণের মৃ’ত্যু

নেত্রকোনা প্রতিনিধি
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১২৫ সময় দেখুন

নেত্রকোনা শহরে আর্জেন্টিনার ফুটবল দলের জয় উদযাপনের মুহূর্ত ক্যামেরাবন্দি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে। বুধবার ১৫ জুলাই  দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শহরের শহীদ মিনার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দীপ্ত চৌধুরী ২৫  শহরের মালনী এলাকার বাসিন্দা বাদল চৌধুরীর একমাত্র ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের বন্ধু জুবায়ের আহমেদ সাজিদের ভাষ্য অনুযায়ী, আর্জেন্টিনার প্রতিটি জয়ের পর শহীদ মিনার এলাকায় বিজয় উদযাপন করে সমর্থকরা। বুধবার রাতে ইংল্যান্ডকে ২-০ গোলে হারানোর পরও বিভিন্ন এলাকা থেকে সমর্থকরা সেখানে জড়ো হয়ে উল্লাসে মেতে ওঠেন। একপর্যায়ে দীপ্ত শহীদ মিনার মোড়ে সিঙ্গার শোরুমসংলগ্ন একটি ভবনের ছাদে উঠে উৎসবের ছবি ও ভিডিও ধারণের চেষ্টা করেন। এ সময় তিনি বিদ্যুতায়িত হয়ে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।

এ ঘটনার পর উপস্থিত লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে নেয়ার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। সএই মর্মান্তিক ঘটনার পর নিহতের পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যেও গভীর শোক বিরাজ করছে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-মামুন সরকার বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD