মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুল বিশ্ববিদ্যালয়ে কিউএসি’র ১২তম সভা অনুষ্ঠিত সুস্থ্য হয়ে ফিরে আসুক ক্যান্সারে আক্তান্ত প্রিয় শিক্ষক মিজানুর রহমান চিকিৎসার ব্যয় মিটাতে সহযোগিতা কামনা ত্রিশালে স্কুল কলেজে শিক্ষারমান এবং অবকাঠামো উন্নয়নে যা যা করার তাই করা হবে সংসদ সদস্য ডাঃ লিটন সন্তানের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ কনটেন্ট ক্রিয়েটর সজীবের ওপর হামলার অভিযোগ, ড্রোনের রিমোট ভাঙচুর ত্রিশালে সাতসকালে সড়কে ঝরল ২ প্রা’ণ ত্রিশালে পোল্ট্রি ব্যবসায়ী-খামারিদের মানববন্ধন ময়মনসিংহ মেডিকেলে আগুনে মৃত্যু নিয়ে ধূম্রজাল প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ভবনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেলে আগুন, বের হতে গিয়ে হুড়োহুড়িতে নিহত ৬

নরসিংদীর রায়পুরায় খালে গোসল করতে নেমে চার মাদ্রাসাছাত্রীর মৃত্যু

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১০৬ সময় দেখুন

নরসিংদীর রায়পুরা উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা গ্রামে খালে গোসল করতে নেমে চার মেয়েশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও দুই শিশু অসুস্থ হলেও তারা প্রাণে বেঁচে যায়। নিহতরা হলেন বড়কান্দা গ্রামের তাবিয়া (১৩), আয়েশা (৯), জান্নাত (৮) ও সুমাইয়া (১০)। তারা সবাই স্থানীয় গাউসিয়া নুরে মদিনা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী।

স্থানীয় সূত্র, পুলিশ ও স্বজনদের বরাতে জানা যায়, মাদ্রাসার বিরতির সময় ছয় শিক্ষার্থী পাশের একটি খালে গোসল করতে নামে। একপর্যায়ে চারজন পানিতে ডুবে যায়। বাকি দুই শিশু কোনোমতে তীরে উঠে স্থানীয়দের খবর দিলে তারা খালে নেমে চারজনকে উদ্ধার করেন। একজন ঘটনাস্থলেই মারা যায় এবং অপর তিনজনকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়। রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আশরাফুর রহমান জানান, দুপুর ১টার দিকে তিন শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করা হয়।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছে এবং তাদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পরে বিকেলে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা হাসপাতালে গিয়ে নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রত্যেকের পরিবারকে প্রাথমিকভাবে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD