শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

ফাতেমার বাবা-মা ও বোনের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে ত্রিশালে দোয়া মাহফিল

আবু রায়হান সজীব
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১৫০ সময় দেখুন

চার বছর আগে ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন অন্তঃসত্ত্বা রত্না বেগম, তার স্বামী জাহাঙ্গীর আলম ও তাদের মেয়ে সানজিদা। ওই দুর্ঘটনায় অলৌকিকভাবে মায়ের গর্ভ থেকে জন্ম নিয়ে প্রাণে বেঁচে যায় শিশু ফাতেমা, যে আজ চার বছরে পা রেখেছে।

 

এ উপলক্ষে বৃহস্পতিবার ১৬ জুলাই বিকেলে ত্রিশাল উপজেলার রায়মনি এলাকায় ফাতেমার দাদার বাড়িতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নিহতদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিক, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, ত্রিশাল থানার ওসি (তদন্ত) মোস্তফা রুবেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

দোয়া মাহফিল শেষে প্রয়াতদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং ফাতেমা ও তার পরিবারের সদস্যদের জন্য দোয়া করা হয়। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফাতেমার পরিবারের হাতে বিভিন্ন প্রয়োজনীয় ত্রাণ ও সহায়তা সামগ্রী তুলে দেওয়া হয়।

চার বছর আগের সেই মর্মান্তিক দুর্ঘটনার স্মৃতি আজও ত্রিশালবাসীকে নাড়া দেয়। পরিবারের সবাইকে হারিয়েও অলৌকিকভাবে বেঁচে যাওয়া ফাতেমা এখন সবার কাছে জীবন জয়ের এক অনন্য প্রতীক।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD