মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুল বিশ্ববিদ্যালয়ে কিউএসি’র ১২তম সভা অনুষ্ঠিত সুস্থ্য হয়ে ফিরে আসুক ক্যান্সারে আক্তান্ত প্রিয় শিক্ষক মিজানুর রহমান চিকিৎসার ব্যয় মিটাতে সহযোগিতা কামনা ত্রিশালে স্কুল কলেজে শিক্ষারমান এবং অবকাঠামো উন্নয়নে যা যা করার তাই করা হবে সংসদ সদস্য ডাঃ লিটন সন্তানের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ কনটেন্ট ক্রিয়েটর সজীবের ওপর হামলার অভিযোগ, ড্রোনের রিমোট ভাঙচুর ত্রিশালে সাতসকালে সড়কে ঝরল ২ প্রা’ণ ত্রিশালে পোল্ট্রি ব্যবসায়ী-খামারিদের মানববন্ধন ময়মনসিংহ মেডিকেলে আগুনে মৃত্যু নিয়ে ধূম্রজাল প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ভবনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেলে আগুন, বের হতে গিয়ে হুড়োহুড়িতে নিহত ৬

পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পথে আনন্দমোহন কলেজ, সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেটের সময়: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১০৭ সময় দেখুন

ময়মনসিংহের ঐতিহ্যবাহী আনন্দমোহন কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। এ বিষয়ে সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং অগ্রগতি প্রতিবেদন জরুরি ভিত্তিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৩ জুলাই জারি করা এক পত্রে জানানো হয়, ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদের পাঠানো আধা-সরকারি (ডিও) পত্রের পরিপ্রেক্ষিতে বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। ১৯০৮ সালে প্রতিষ্ঠিত আনন্দমোহন কলেজ বর্তমানে প্রায় ৩৫ হাজার শিক্ষার্থী নিয়ে ২২টি বিষয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। ময়মনসিংহ বিভাগের পাশাপাশি টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, নেত্রকোণা, কিশোরগঞ্জ, গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা এ কলেজে পড়াশোনা করেন।

চিঠিতে কলেজটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এ বিষয়ে গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন দ্রুত প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ সংক্রান্ত চিঠির অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতেও পাঠানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD