মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুল বিশ্ববিদ্যালয়ে কিউএসি’র ১২তম সভা অনুষ্ঠিত সুস্থ্য হয়ে ফিরে আসুক ক্যান্সারে আক্তান্ত প্রিয় শিক্ষক মিজানুর রহমান চিকিৎসার ব্যয় মিটাতে সহযোগিতা কামনা ত্রিশালে স্কুল কলেজে শিক্ষারমান এবং অবকাঠামো উন্নয়নে যা যা করার তাই করা হবে সংসদ সদস্য ডাঃ লিটন সন্তানের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ কনটেন্ট ক্রিয়েটর সজীবের ওপর হামলার অভিযোগ, ড্রোনের রিমোট ভাঙচুর ত্রিশালে সাতসকালে সড়কে ঝরল ২ প্রা’ণ ত্রিশালে পোল্ট্রি ব্যবসায়ী-খামারিদের মানববন্ধন ময়মনসিংহ মেডিকেলে আগুনে মৃত্যু নিয়ে ধূম্রজাল প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ভবনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেলে আগুন, বের হতে গিয়ে হুড়োহুড়িতে নিহত ৬

ভালুকায় ইটিপি প্ল্যান্টে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

ভালুকা প্রতিনিধি
  • আপডেটের সময়: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১০১ সময় দেখুন

ময়মনসিংহের ভালুকায় একটি সিরামিক কারখানার নির্মাণাধীন ইটিপি (ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) ট্যাংকিতে নেমে অক্সিজেনের ঘাটতিতে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

১৮ জুলাই শনিবার সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও বড়চালা এলাকায় অবস্থিত এক্সিল্যান্ড সিরামিক্স গ্রুপে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর উদ্ধারকাজে কারখানা কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলেছেন সহকর্মী শ্রমিকরা। নিহতরা হলেন খুলনার কয়রা উপজেলার নক্সা-আমাদী গ্রামের ফারুক গাজীর ছেলে মেকানিক্যাল ওয়েল্ডার শফিকুল ইসলাম (৩০) এবং নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার বল্লী গ্রামের কুহিল মিয়ার ছেলে সিভিল হেলপার রুমেল (২৫)।

সহকর্মী শ্রমিকদের ভাষ্য, শনিবার সকাল পৌনে ১০টার দিকে নির্মাণাধীন ইটিপি প্ল্যান্টের ট্যাংকিতে কাজ করতে নামেন রুমেল। সেখানে অক্সিজেনের তীব্র সংকটে তিনি অসুস্থ হয়ে ছটফট করতে থাকেন। তাকে উদ্ধার করতে ট্যাংকির ভেতরে নামেন মেকানিক্যাল ওয়েল্ডার শফিকুল ইসলাম। কিন্তু তিনিও একইভাবে অক্সিজেনের স্বল্পতায় অসুস্থ হয়ে পড়েন এবং ট্যাংকির ভেতরেই আটকে যান।

শ্রমিক মিজানুর রহমান, বাদল ও আবু তাহের অভিযোগ করেন, দুর্ঘটনার পর দীর্ঘ সময় দুই শ্রমিক ট্যাংকির ভেতরে পড়ে থাকলেও কারখানা কর্তৃপক্ষ কার্যকর উদ্ধার তৎপরতা চালায়নি। পরে সহকর্মীরাই মই বেয়ে নিচে নেমে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। তাদের দাবি, কর্তৃপক্ষের অবহেলা ও গড়িমসির কারণেই দুই শ্রমিকের প্রাণহানি ঘটেছে।

খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। শিল্প পুলিশ, ময়মনসিংহ-৫ অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার গুপিনাথ কাঞ্জিলাল বলেন, দুর্ঘটনার কারণ এবং উদ্ধারকাজে কোনো গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে কারখানা কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD