শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার হাতে স্থাপিত ভিত্তিপ্রস্তর এখন বিশ্ববিদ্যালয়ের সীমানার বাইরে নজরুল বিশ্ববিদ্যালয়ে Ethics, Discipline & Good Governance: Strengthening Institutional Excellence Through The HEAT Project শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত নতুন প্রযুক্তির যুগে তরুণরাই পরিবর্তনের মূল শক্তি: জহির উদ্দিন স্বপন ইতিহাস থেকে একাত্তর মুছে ফেলার চেষ্টা চলছে: রিজভী বিয়ে করে আর্জেন্টিনার ‘জামাই’ হলেন রোনালদো সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তঃ অনুষদ ফুটবল প্রতিযোগিতা-২০২৬ চ্যাম্পিয়ন কলা অনুষদ ত্রিশালে মাদক সেবনের দায়ে তিনজনকে কারাদন্ড প্রদান DC’s Award for Cleanliness’ পেল ত্রিশালের নজরুল মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকৃবির চার হলে সংঘর্ষ: ৪২ শিক্ষার্থীকে শোকজ

নজরুল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক ফোরামের কার্যক্রম স্থগিত, তদন্ত কমিটি গঠন

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • আপডেটের সময়: রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৫৭ সময় দেখুন

অপতথ্য ছড়িয়ে নারী শিক্ষার্থীকে হেনস্তা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টির অভিযোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের সকল কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার (১৯ জুলাই) শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসান স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে সাংবাদিক ফোরামের কার্যক্রম স্থগিতের পাশাপাশি ঘটনার তদন্তে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠনের কথা জানানো হয়।

ঘটনার সূত্রপাত গত ১১ জুলাই। অভিযোগ রয়েছে, বহিরাগত কয়েকজন যুবক বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রীর গোপনে ভিডিও ধারণ করেন। পরে ক্ষমা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ধারণ করা একটি ভিডিও ভুক্তভোগীর বক্তব্য ছাড়া বিভ্রান্তিকরভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়। এরপর এক নারী শিক্ষার্থী সাইবার বুলিং ও অনলাইন হেনস্তার শিকার হন। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা দিয়ে সাংবাদিক ফোরামের কার্যক্রম নিষিদ্ধ এবং জড়িতদের শাস্তির দাবিতে আন্দোলন শুরু করেন। পরে উপাচার্য ড. মোহাম্মদ মোশারফ হোসেন আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে দাবি বিবেচনার আশ্বাস দিলে প্রশাসন সাংবাদিক ফোরামের কার্যক্রম স্থগিত ও তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়।

তবে ভিডিও ধারণের অভিযোগে অভিযুক্ত সাংবাদিক ফোরামের সদস্য আসাদুল্লাহ আল গালিবের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD