মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সেমিনার অনুষ্ঠিত ভেঙে পড়ো না, নিরাশ হয়ো না—আল্লাহর সাহায্য অতি নিকটে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড কর্মসূচি সম্প্রসারণে উচ্চপর্যায়ের বৈঠক ফাইনাল ম্যাচ দেখে ফেরার পথে সড়কে প্রাণ গেলো দুই যুবকের ফাইনাল ম্যাচ দেখে বাড়ি ফেরার পর স্ত্রীর সঙ্গে বিরোধ, নোয়াখালীতে যুবকের আত্মহত্যা কুষ্টিয়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ফাইনাল ম্যাচ দেখেছিলেন রাতে আইএলও মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, শ্রম খাতে সহযোগিতা জোরদারে গুরুত্ব নারী শিক্ষার্থী হেনস্তার সংশ্লিষ্টতার দায়ে কার্যক্রম স্থগিত জাককানইবির সাংবাদিক ফোরাম নজরুল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক ফোরামের কার্যক্রম স্থগিত, তদন্ত কমিটি গঠন এমবাপ্পের জোড়া গোলে গোল্ডেন বুটের পথে ফ্রান্স অধিনায়ক, চাপে মেসি

আইএলও মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, শ্রম খাতে সহযোগিতা জোরদারে গুরুত্ব

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৪৭ সময় দেখুন

 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো সৌজন্য সাক্ষাৎ করেছেন। ২০ জুলাই সোমবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে শ্রম খাতের উন্নয়ন, আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়ন এবং বাংলাদেশ-আইএলও সহযোগিতা আরও সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকের শুরুতে আইএলও মহাপরিচালক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানান। তিনি বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা আরও সুদৃঢ় হয়েছে। একই সঙ্গে তিনি শ্রম খাতের উন্নয়নে আইএলওর দীর্ঘদিনের অংশীদারিত্ব ভবিষ্যতেও অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন।

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান আইএলওর ধারাবাহিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়ন বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। বৈঠকে শ্রমিকদের সামাজিক নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, তৈরি পোশাক শিল্পের অগ্রগতি, কর্মক্ষেত্রে নিরাপত্তা, অনানুষ্ঠানিক শ্রমবাজারের উন্নয়ন এবং চলমান শ্রম সংস্কার কার্যক্রম নিয়ে উভয় পক্ষ বিস্তারিত মতবিনিময় করেন। এছাড়া অভিবাসী শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা, নিরাপদ অভিবাসন ব্যবস্থা গড়ে তোলা এবং বিদেশগামী কর্মীদের দক্ষতা উন্নয়নে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

এ সময় আইএলও মহাপরিচালক বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়া দেশের কূটনৈতিক সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাম্প্রতিক বিভিন্ন সাফল্যেরও তিনি প্রশংসা করেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমিকবান্ধব, নিরাপদ ও টেকসই কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। অপরদিকে, আইএলও মহাপরিচালক বাংলাদেশের সঙ্গে সংস্থাটির বিদ্যমান সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। বৈঠকে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (জাতিসংঘ) মো. কামরুজ্জামান, বাংলাদেশে আইএলওর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স তুনোঁ এবং আইএলও সদর দপ্তরের জ্যেষ্ঠ উপদেষ্টা হিতোমি নাকাগোমে উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD