শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার হাতে স্থাপিত ভিত্তিপ্রস্তর এখন বিশ্ববিদ্যালয়ের সীমানার বাইরে নজরুল বিশ্ববিদ্যালয়ে Ethics, Discipline & Good Governance: Strengthening Institutional Excellence Through The HEAT Project শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত নতুন প্রযুক্তির যুগে তরুণরাই পরিবর্তনের মূল শক্তি: জহির উদ্দিন স্বপন ইতিহাস থেকে একাত্তর মুছে ফেলার চেষ্টা চলছে: রিজভী বিয়ে করে আর্জেন্টিনার ‘জামাই’ হলেন রোনালদো সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তঃ অনুষদ ফুটবল প্রতিযোগিতা-২০২৬ চ্যাম্পিয়ন কলা অনুষদ ত্রিশালে মাদক সেবনের দায়ে তিনজনকে কারাদন্ড প্রদান DC’s Award for Cleanliness’ পেল ত্রিশালের নজরুল মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকৃবির চার হলে সংঘর্ষ: ৪২ শিক্ষার্থীকে শোকজ

জুলাইয়ের তিন সপ্তাহেই ময়মনসিংহ মেডিকেলে ২২০ ডেঙ্গু রোগী ভর্তি, মৃত্যু ৫

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৬৯ সময় দেখুন

ময়মনসিংহে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে উদ্বেগজনক হারে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৩৪৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে শুধু জুলাই মাসের প্রথম তিন সপ্তাহেই ভর্তি হয়েছেন ২২০ জন, যা মোট আক্রান্তের প্রায় ৬৪ শতাংশ। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫ জনের মৃত্যু হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, বুধবার (২৩ জুলাই) সকাল ৭টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি ছিলেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ১০ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন। রোগীর চাপ বেড়ে যাওয়ায় ২ জুলাই থেকে ২০ শয্যার পৃথক ডেঙ্গু ওয়ার্ড চালু করা হলেও বর্তমানে সেখানে ৩৯ জন রোগী চিকিৎসাধীন থাকায় অনেককে মেঝেতেও চিকিৎসা নিতে হচ্ছে।

এদিকে ডেঙ্গুর ঝুঁকি বিবেচনায় ময়মনসিংহ সিটি করপোরেশন নগরের ৬, ১০, ১১, ১২, ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ডকে ‘স্পেশাল জোন’ ঘোষণা করেছে। এসব এলাকায় নিয়মিত ফগিং, লার্ভানাশক স্প্রে এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন জানান, গত বছরের অভিজ্ঞতার আলোকে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ গুরুত্ব দিয়ে প্রতিদিন দুই দফায় মশকনিধন কার্যক্রম চালানো হচ্ছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় হাসপাতাল প্রস্তুত রয়েছে। পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে এবং প্রয়োজনীয় ওষুধ ও পরীক্ষার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

অন্যদিকে জেলা সিভিল সার্জন ডা. ফয়সল আহমেদ জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি চিকিৎসকদের প্রশিক্ষণ, পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD