শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার হাতে স্থাপিত ভিত্তিপ্রস্তর এখন বিশ্ববিদ্যালয়ের সীমানার বাইরে নজরুল বিশ্ববিদ্যালয়ে Ethics, Discipline & Good Governance: Strengthening Institutional Excellence Through The HEAT Project শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত নতুন প্রযুক্তির যুগে তরুণরাই পরিবর্তনের মূল শক্তি: জহির উদ্দিন স্বপন ইতিহাস থেকে একাত্তর মুছে ফেলার চেষ্টা চলছে: রিজভী বিয়ে করে আর্জেন্টিনার ‘জামাই’ হলেন রোনালদো সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তঃ অনুষদ ফুটবল প্রতিযোগিতা-২০২৬ চ্যাম্পিয়ন কলা অনুষদ ত্রিশালে মাদক সেবনের দায়ে তিনজনকে কারাদন্ড প্রদান DC’s Award for Cleanliness’ পেল ত্রিশালের নজরুল মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকৃবির চার হলে সংঘর্ষ: ৪২ শিক্ষার্থীকে শোকজ

ত্রিশালে বাল্যবিয়ে রোধে প্রশাসনের তাৎক্ষণিক অভিযান

আবু রায়হান সজীব
  • আপডেটের সময়: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৭১ সময় দেখুন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের কাজিরকান্দা গ্রামে ১৩ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিয়ে বন্ধ করেছে উপজেলা প্রশাসন। রোববার  ২৭ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকীর নির্দেশনায় ত্রিশাল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসীর সহযোগিতায় বাল্যবিয়ের আয়োজন বন্ধ করে দেয়।

এ সময় কিশোরীর অভিভাবকসহ উপস্থিত সবাইকে বাল্যবিবাহের আইনগত নিষেধাজ্ঞা, সামাজিক ও স্বাস্থ্যগত ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। বাল্যবিবাহ প্রতিরোধে অভিযান পরিচালনা করেন ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান। অভিযানে ত্রিশাল থানা পুলিশের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বাল্যবিবাহ একটি আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধ প্রতিরোধে প্রশাসনের অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি কোথাও বাল্যবিবাহের তথ্য পাওয়া গেলে দ্রুত প্রশাসনকে জানাতে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD