শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার হাতে স্থাপিত ভিত্তিপ্রস্তর এখন বিশ্ববিদ্যালয়ের সীমানার বাইরে নজরুল বিশ্ববিদ্যালয়ে Ethics, Discipline & Good Governance: Strengthening Institutional Excellence Through The HEAT Project শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত নতুন প্রযুক্তির যুগে তরুণরাই পরিবর্তনের মূল শক্তি: জহির উদ্দিন স্বপন ইতিহাস থেকে একাত্তর মুছে ফেলার চেষ্টা চলছে: রিজভী বিয়ে করে আর্জেন্টিনার ‘জামাই’ হলেন রোনালদো সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তঃ অনুষদ ফুটবল প্রতিযোগিতা-২০২৬ চ্যাম্পিয়ন কলা অনুষদ ত্রিশালে মাদক সেবনের দায়ে তিনজনকে কারাদন্ড প্রদান DC’s Award for Cleanliness’ পেল ত্রিশালের নজরুল মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকৃবির চার হলে সংঘর্ষ: ৪২ শিক্ষার্থীকে শোকজ

ঢাবিতে মানবাধিকার বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরু

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৪০ সময় দেখুন

তরুণদের মানবাধিকার, নাগরিক দায়িত্ব ও সামাজিক সম্পৃক্ততা সম্পর্কে সচেতন করে তুলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘হিউম্যান রাইটস: ফ্রম থিওরি টু প্র্যাকটিস’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাব এবং ড্যানিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস (ডিআইএইচআর)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় সহযোগিতা করছে রয়্যাল ড্যানিশ এম্বাসি। এতে দেশের আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫টি বিভাগের ৩২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।

অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাবের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান।

আয়োজকরা জানান, কর্মশালায় মানবাধিকারের মৌলিক ধারণা, আন্তর্জাতিক নীতিমালা, আইনি কাঠামো এবং সুরক্ষা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। পাশাপাশি দলীয় আলোচনা, অংশগ্রহণমূলক কার্যক্রম ও বাস্তবভিত্তিক অনুশীলনের মাধ্যমে মানবাধিকার বিষয়ে অর্জিত তাত্ত্বিক জ্ঞান বাস্তবে প্রয়োগের কৌশল শেখানো হচ্ছে।

এ ছাড়া অংশগ্রহণকারীদের অন্তর্ভুক্তিমূলক যোগাযোগ, নাগরিক শিক্ষা, অ্যাডভোকেসি, স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ এবং তা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। গল্প, শিল্প ও সৃজনশীল উপস্থাপনার মাধ্যমে মানবাধিকারের বিষয়গুলো সহজভাবে তুলে ধরার কৌশলও শেখানো হচ্ছে।

কর্মশালার শেষ দিন বুধবার (২৯ জুলাই) শিক্ষার্থীরা দলগতভাবে মানবাধিকারভিত্তিক অ্যাকশন প্রজেক্টের পরিকল্পনা তৈরি ও উপস্থাপন করবেন। নির্দিষ্ট সামাজিক সমস্যা চিহ্নিত করে বাস্তবসম্মত সমাধান পরিকল্পনা উপস্থাপনের মধ্য দিয়ে তাদের অর্জিত জ্ঞানের প্রয়োগ মূল্যায়ন করা হবে।

অভিজ্ঞতা বিনিময়, কর্মশালার মূল্যায়ন এবং অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণের মাধ্যমে দুই দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD