শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার হাতে স্থাপিত ভিত্তিপ্রস্তর এখন বিশ্ববিদ্যালয়ের সীমানার বাইরে নজরুল বিশ্ববিদ্যালয়ে Ethics, Discipline & Good Governance: Strengthening Institutional Excellence Through The HEAT Project শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত নতুন প্রযুক্তির যুগে তরুণরাই পরিবর্তনের মূল শক্তি: জহির উদ্দিন স্বপন ইতিহাস থেকে একাত্তর মুছে ফেলার চেষ্টা চলছে: রিজভী বিয়ে করে আর্জেন্টিনার ‘জামাই’ হলেন রোনালদো সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তঃ অনুষদ ফুটবল প্রতিযোগিতা-২০২৬ চ্যাম্পিয়ন কলা অনুষদ ত্রিশালে মাদক সেবনের দায়ে তিনজনকে কারাদন্ড প্রদান DC’s Award for Cleanliness’ পেল ত্রিশালের নজরুল মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকৃবির চার হলে সংঘর্ষ: ৪২ শিক্ষার্থীকে শোকজ

ত্রিশালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সাংস্কৃতিক ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৫৮ সময় দেখুন

সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং স্থানীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক ব্যক্তিদের সহায়তার লক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ২৮ জুলাই ত্রিশাল উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।

ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, এই অনুদান প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে ত্রিশাল পৌর নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

চেক বিতরণ শেষে অতিথিরা উপজেলার সুতিয়া নদীর তীরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এ সময় তারা পরিবেশ সংরক্ষণে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান।

জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, প্রান্তিক মানুষ ও গুণীজনদের কল্যাণে ভবিষ্যতেও সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD