শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার হাতে স্থাপিত ভিত্তিপ্রস্তর এখন বিশ্ববিদ্যালয়ের সীমানার বাইরে নজরুল বিশ্ববিদ্যালয়ে Ethics, Discipline & Good Governance: Strengthening Institutional Excellence Through The HEAT Project শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত নতুন প্রযুক্তির যুগে তরুণরাই পরিবর্তনের মূল শক্তি: জহির উদ্দিন স্বপন ইতিহাস থেকে একাত্তর মুছে ফেলার চেষ্টা চলছে: রিজভী বিয়ে করে আর্জেন্টিনার ‘জামাই’ হলেন রোনালদো সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তঃ অনুষদ ফুটবল প্রতিযোগিতা-২০২৬ চ্যাম্পিয়ন কলা অনুষদ ত্রিশালে মাদক সেবনের দায়ে তিনজনকে কারাদন্ড প্রদান DC’s Award for Cleanliness’ পেল ত্রিশালের নজরুল মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকৃবির চার হলে সংঘর্ষ: ৪২ শিক্ষার্থীকে শোকজ

ক্লিন তারাকান্দা’ অভিযানে পরিচ্ছন্নতার আহ্বান, নাগরিক দায়িত্বের ওপর জোর

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১০৯ সময় দেখুন

 

ময়মনসিংহকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার উদ্যোগের অংশ হিসেবে তারাকান্দায় অনুষ্ঠিত হয়েছে ‘ক্লিন তারাকান্দা’ পরিচ্ছন্নতা অভিযান। কর্মসূচিতে অংশ নিয়ে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার বলেছেন, পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি প্রতিটি নাগরিকের সামাজিক দায়িত্ব ও সংস্কৃতির অংশ হওয়া উচিত।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে তারাকান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে তারাকান্দা বাজার ও বাসস্টেশন এলাকায় আয়োজিত পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মোতাহার হোসেন তালুকদার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘ক্লিন বাংলাদেশ’ গড়ার উদ্যোগের ধারাবাহিকতায় ময়মনসিংহ জেলা প্রশাসন ‘ক্লিন ময়মনসিংহ’ কর্মসূচি গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে তারাকান্দা উপজেলা প্রশাসন ‘ক্লিন তারাকান্দা’ কার্যক্রম বাস্তবায়ন করছে। তবে একটি পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার দায়িত্ব শুধু কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির নয়, এটি সবার সম্মিলিত দায়িত্ব।

তিনি বলেন, হাট-বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস এবং জনসমাগমস্থল পরিচ্ছন্ন রাখতে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। জনসচেতনতা ছাড়া দীর্ঘমেয়াদে পরিচ্ছন্নতা কার্যক্রম সফল করা সম্ভব নয়।

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, সিলেট ও রাজশাহীর মতো পরিচ্ছন্নতার সংস্কৃতি তারাকান্দাতেও গড়ে তুলতে হবে। প্রতিটি দোকানের সামনে ময়লার ঝুড়ি রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্ধারিত স্থানে ময়লা ফেলার অভ্যাস তৈরি হলে বাজার ও আশপাশের পরিবেশ সুন্দর থাকবে।

তিনি আরও বলেন, পরিচ্ছন্নতা কোনো একদিনের কর্মসূচি নয়, এটি একটি অভ্যাস এবং নাগরিক সচেতনতার প্রতিফলন। সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হলে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য তারাকান্দা গড়ে তোলা সম্ভব।

পরিচ্ছন্নতা অভিযানে তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) এস এম নাজমুস ছালেহীন, তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আঃ রাশিদ, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অভিযানের সময় বাজার ও বাসস্টেশন এলাকার ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি পরিচ্ছন্নতা বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD