সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নজরুল বিশ্ববিদ্যালয়ে কিউএসি’র ১২তম সভা অনুষ্ঠিত সুস্থ্য হয়ে ফিরে আসুক ক্যান্সারে আক্তান্ত প্রিয় শিক্ষক মিজানুর রহমান চিকিৎসার ব্যয় মিটাতে সহযোগিতা কামনা ত্রিশালে স্কুল কলেজে শিক্ষারমান এবং অবকাঠামো উন্নয়নে যা যা করার তাই করা হবে সংসদ সদস্য ডাঃ লিটন সন্তানের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ কনটেন্ট ক্রিয়েটর সজীবের ওপর হামলার অভিযোগ, ড্রোনের রিমোট ভাঙচুর ত্রিশালে সাতসকালে সড়কে ঝরল ২ প্রা’ণ ত্রিশালে পোল্ট্রি ব্যবসায়ী-খামারিদের মানববন্ধন ময়মনসিংহ মেডিকেলে আগুনে মৃত্যু নিয়ে ধূম্রজাল প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ভবনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেলে আগুন, বের হতে গিয়ে হুড়োহুড়িতে নিহত ৬

ফিফার নতুন বাণিজ্যিক পরিকল্পনা ঘিরে উয়েফার তীব্র আপত্তি

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১১৮ সময় দেখুন

ফিফার বাণিজ্যিক কার্যক্রম ও টুর্নামেন্ট পরিচালনায় বেসরকারি বিনিয়োগ যুক্ত করার প্রস্তাবকে কেন্দ্র করে বিশ্ব ফুটবলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। এ পরিকল্পনার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

জানা গেছে, বৃহস্পতিবার (৩০ জুলাই) উয়েফাভুক্ত ৫৫টি সদস্য দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের এক জরুরি ভার্চুয়াল বৈঠকে ফিফার প্রস্তাব নিয়ে আলোচনা হয়। সেখানে সংস্থাটি ফুটবলের ঐতিহ্য ও পরিচালনার স্বাধীনতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে এবং ফিফার বাণিজ্যিকীকরণ পরিকল্পনার বিরোধিতা জানায়।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রস্তাবিত ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই)’-এর মাধ্যমে সংস্থার বাণিজ্যিক স্বত্ব, বিপণন ও টুর্নামেন্ট ব্যবস্থাপনাকে এক প্ল্যাটফর্মে আনার পরিকল্পনা করা হয়েছে। এই উদ্যোগের বাজারমূল্য প্রায় ২ হাজার কোটি মার্কিন ডলার ধরা হয়েছে এবং এর মাধ্যমে প্রায় ৪২০ কোটি ডলার বিনিয়োগ সংগ্রহের লক্ষ্য রয়েছে।

উয়েফার দাবি, ফুটবল শুধুমাত্র একটি বাণিজ্যিক পণ্য নয়; এর ঐতিহ্য, আবেগ ও স্বতন্ত্র পরিচালনা কাঠামো সংরক্ষণ করা জরুরি। এদিকে ফিফার প্রস্তাবটি এখনও সদস্য দেশগুলোর অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তবে বিষয়টি নিয়ে ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনা ও মতবিরোধ তৈরি হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD