মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ মেডিকেলে আগুন, বের হতে গিয়ে হুড়োহুড়িতে নিহত ৬ ত্রিশালে ভিলেজ মিল্ক কালেকশন সেন্টার স্থাপনের নামে দুই কোটি ৬১ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ নজরুল সঙ্গীতে বিশেষ অবদান রাখায় শবনম মুশতারীকে নজরুল পদক প্রদান করলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বালুবাহী ড্রামট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নজরুল সঙ্গীতে বিশেষ অবদান রাখায় শবনম মুশতারীকে নজরুল পদক প্রদান করলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরকারি আশেক মাহমুদ কলেজের হল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ধর্ষণের পর বসতঘরে মাটিচাপা দেয়া হয় শিশু মরিয়মকে, অভিযুক্ত গ্রেপ্তার ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, আসিফের বিরুদ্ধে তদন্তে দুদক ‎ত্রিশালে ইসলামী আন্দোলনের সম্মেলনে নতুন নেতৃত্বে জাহাঙ্গীর ও মাহফুজ বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন

পেনক্রিয়াসে পাথর, চিকিৎসার অর্থ জোগাতে নিঃস্ব সবজি বিক্রেতা তাজিবুরের পাশে ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশন

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১১০ সময় দেখুন

টানা সাত-আট বছর ধরে একের পর এক জটিল রোগের সঙ্গে লড়াই করছেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের কোনাবাড়ী গ্রামের সবজি বিক্রেতা মো. তাজিবুর রহমান। খাদ্যনালির পাথর ও পিত্তথলির পাথরের পর এবার তাঁর পেনক্রিয়াসে পাথর ধরা পড়েছে। চিকিৎসকরা দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দিলেও অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না তিনি।

চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে ইতোমধ্যে নিজের সহায়-সম্বল ও ব্যবসার পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন তাজিবুর রহমান। চার সদস্যের পরিবার নিয়ে তিনি বর্তমানে চরম মানবিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন।

এমন পরিস্থিতিতে তাঁর পাশে দাঁড়িয়েছে স্থানীয় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশন। শুক্রবার (৩১ জুলাই) দুপুরে সংগঠনটির পক্ষ থেকে তাজিবুর রহমানের হাতে চিকিৎসার জন্য নগদ আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

অনুদান গ্রহণকালে আবেগাপ্লুত তাজিবুর রহমান বলেন, “আমি বাঁচতে চাই। চিকিৎসার পেছনে আমার যা ছিল সব শেষ হয়ে গেছে। এখন সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের সহযোগিতাই আমার শেষ ভরসা।”

পরিবার সূত্রে জানা যায়, বিগত কয়েক বছরে দুটি বড় অস্ত্রোপচার এবং দীর্ঘদিনের ডায়াবেটিসের চিকিৎসা চালাতে গিয়ে সর্বস্ব বিক্রি করতে বাধ্য হন তিনি। সম্প্রতি পেনক্রিয়াসে পাথর ধরা পড়ার পর চিকিৎসকরা দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। তবে প্রয়োজনীয় অর্থের অভাবে চিকিৎসা শুরু করা সম্ভব হচ্ছে না।

ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক মো. মিনহাজ বলেন, “অর্থের অভাবে যেন কোনো মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সেটাই আমাদের লক্ষ্য। একজন অসহায় মানুষের জীবন বাঁচাতে সমাজের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।”

অনুদান প্রদান অনুষ্ঠানে সংগঠনের সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন, এইচ এম জোবায়ের হোসাইন, মাহবুবুল আলম উজ্জ্বলসহ অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংগঠনের পক্ষ থেকে সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদের তাজিবুর রহমানের চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD