সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নজরুল বিশ্ববিদ্যালয়ে কিউএসি’র ১২তম সভা অনুষ্ঠিত সুস্থ্য হয়ে ফিরে আসুক ক্যান্সারে আক্তান্ত প্রিয় শিক্ষক মিজানুর রহমান চিকিৎসার ব্যয় মিটাতে সহযোগিতা কামনা ত্রিশালে স্কুল কলেজে শিক্ষারমান এবং অবকাঠামো উন্নয়নে যা যা করার তাই করা হবে সংসদ সদস্য ডাঃ লিটন সন্তানের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ কনটেন্ট ক্রিয়েটর সজীবের ওপর হামলার অভিযোগ, ড্রোনের রিমোট ভাঙচুর ত্রিশালে সাতসকালে সড়কে ঝরল ২ প্রা’ণ ত্রিশালে পোল্ট্রি ব্যবসায়ী-খামারিদের মানববন্ধন ময়মনসিংহ মেডিকেলে আগুনে মৃত্যু নিয়ে ধূম্রজাল প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ভবনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেলে আগুন, বের হতে গিয়ে হুড়োহুড়িতে নিহত ৬

নিজেই স্টিয়ারিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, ঢাকার নগর ব্যবস্থাপনা পরিদর্শনে একাধিক নির্দেশ

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৮৭ সময় দেখুন

রাজধানীর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন এলাকা নিজে গাড়ি চালিয়ে ঘুরে নগর ব্যবস্থাপনার সার্বিক চিত্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসন, পানি নিষ্কাশনব্যবস্থা, বৃক্ষরোপণ ও সবুজায়নের কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি। পরিদর্শনের সময় কয়েকটি বিষয়ে অসন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্টদের দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্র জানায়, শুক্রবার (৩১ জুলাই) সাপ্তাহিক ছুটির বিকেলে প্রধানমন্ত্রী তাঁর বাসভবনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলামকে তলব করেন। পরে বিকেল ৪টার দিকে তাঁদের সঙ্গে নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় চলমান নগর ব্যবস্থাপনার কার্যক্রম সরেজমিনে দেখতে বের হন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর গাড়ি ইসিবি চত্বর, মিরপুর ডিওএইচএস, দিয়াবাড়ি, উত্তরা ৩, ৪, ৫ ও ৬ নম্বর সেক্টর, বিমানবন্দর সড়ক, কাকলী, মহাখালী, ফার্মগেট, মানিক মিয়া অ্যাভিনিউ, আসাদগেট, মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোড, ইকবাল রোড, তাজমহল রোড, জাপান গার্ডেন সিটি, শ্যামলী, গণভবন মোড়, জিয়া উদ্যান, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর-১০, কচুক্ষেত, ক্যান্টনমেন্ট, সৈনিক ক্লাব, বনানীসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

সন্ধ্যায় পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী গুলশান অ্যাভিনিউয়ের বাসভবনে ফিরে যান।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক মুহাম্মদ বেলায়েত হোসেন মৃধা, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম এবং সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানী উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD