শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার হাতে স্থাপিত ভিত্তিপ্রস্তর এখন বিশ্ববিদ্যালয়ের সীমানার বাইরে নজরুল বিশ্ববিদ্যালয়ে Ethics, Discipline & Good Governance: Strengthening Institutional Excellence Through The HEAT Project শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত নতুন প্রযুক্তির যুগে তরুণরাই পরিবর্তনের মূল শক্তি: জহির উদ্দিন স্বপন ইতিহাস থেকে একাত্তর মুছে ফেলার চেষ্টা চলছে: রিজভী বিয়ে করে আর্জেন্টিনার ‘জামাই’ হলেন রোনালদো সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তঃ অনুষদ ফুটবল প্রতিযোগিতা-২০২৬ চ্যাম্পিয়ন কলা অনুষদ ত্রিশালে মাদক সেবনের দায়ে তিনজনকে কারাদন্ড প্রদান DC’s Award for Cleanliness’ পেল ত্রিশালের নজরুল মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকৃবির চার হলে সংঘর্ষ: ৪২ শিক্ষার্থীকে শোকজ

চলন্ত বিজয় এক্সপ্রেসে এসির যন্ত্রাংশ চুরির চেষ্টা, দুই যুবক আটক

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৫৩ সময় দেখুন

চট্টগ্রাম থেকে জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনে চলন্ত অবস্থায় এসির যন্ত্রাংশ চুরির চেষ্টা করতে গিয়ে দুই যুবক যাত্রীদের হাতে আটক হয়েছেন। পরে ট্রেনটি নান্দাইল রোড এলাকায় থামিয়ে তাদের রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে ময়মনসিংহের নান্দাইল রোড এলাকায় এ ঘটনা ঘটে।

আটকরা হলেন নেত্রকোনার বারহাট্টা উপজেলার জীবনপুর এলাকার মরহুম রহমত আলীর ছেলে মো. হেলিম (১৯) এবং কিশোরগঞ্জ সদর উপজেলার পূর্ব ধারাপাশা এলাকার মো. শাহিনের ছেলে রিফাত (১৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত ট্রেনে এসির যন্ত্রাংশ খুলে নেওয়ার চেষ্টা করছিলেন ওই দুই যুবক। বিষয়টি কয়েকজন যাত্রীর নজরে এলে তারা দ্রুত তাদের হাতেনাতে আটক করেন। পরে ট্রেনটি নান্দাইল রোড স্টেশনের কাছে থামিয়ে অভিযুক্তদের রেলওয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

যাত্রীরা জানান, আগের দিনের ঘটনার পর আবারও একই ধরনের চুরির চেষ্টা হওয়ায় তারা উদ্বিগ্ন। তাদের দাবি, ট্রেনে নিরাপত্তা জোরদার, নিয়মিত টহল বৃদ্ধি এবং এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রকে দ্রুত আইনের আওতায় আনা হোক।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, আটক দুই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD