শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার হাতে স্থাপিত ভিত্তিপ্রস্তর এখন বিশ্ববিদ্যালয়ের সীমানার বাইরে নজরুল বিশ্ববিদ্যালয়ে Ethics, Discipline & Good Governance: Strengthening Institutional Excellence Through The HEAT Project শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত নতুন প্রযুক্তির যুগে তরুণরাই পরিবর্তনের মূল শক্তি: জহির উদ্দিন স্বপন ইতিহাস থেকে একাত্তর মুছে ফেলার চেষ্টা চলছে: রিজভী বিয়ে করে আর্জেন্টিনার ‘জামাই’ হলেন রোনালদো সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তঃ অনুষদ ফুটবল প্রতিযোগিতা-২০২৬ চ্যাম্পিয়ন কলা অনুষদ ত্রিশালে মাদক সেবনের দায়ে তিনজনকে কারাদন্ড প্রদান DC’s Award for Cleanliness’ পেল ত্রিশালের নজরুল মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকৃবির চার হলে সংঘর্ষ: ৪২ শিক্ষার্থীকে শোকজ

ফেসবুকে ‘বিদায় পৃথিবী’ লিখে নিখোঁজ, সকালে মিলল যুবকের মরদেহ

ভালুকা প্রতিনিধি
  • আপডেটের সময়: শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৪২ সময় দেখুন

ময়মনসিংহের ভালুকায় ফেসবুকে ‘বিদায় পৃথিবী’ লিখে পোস্ট দেওয়ার পরদিন সাব্বির আহমেদ (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) সকালে উপজেলার বিত্তাগুন খাল থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাব্বির আহমেদ উপজেলার বাশিদ এলাকার সুলতান আহমেদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বিত্তাগুন খালে সাব্বিরের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা ভালুকা মডেল থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুরের দিকে মরদেহটি উদ্ধার করে। এরপর মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এর আগে বৃহস্পতিবার নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি বিদায়ী পোস্ট দেন সাব্বির। সেখানে তিনি লেখেন, ‘আমার আইডিটা সারা জীবনের জন্য অফলাইন থাকবে, আর কোনোদিন অনলাইনে আসা হবে না। সবাই ভালো থাকবেন। কাউকে কখনো কোনো কষ্ট দিয়ে থাকলে মাফ করে দিয়েন। আমি জানি না, আমি কার কাছে কেমন। হয়তো বা কারো কাছে ভালো, কারো কাছে খারাপ। সবাই আমাকে মাফ করে দিয়েন–বিদায় পৃথিবী।’

ওই পোস্টের পর থেকেই নিখোঁজ ছিলেন সাব্বির। এর পরদিনই খাল থেকে তাঁর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাইমন চাম্বুগং বলেন, প্রায় ১৪ বছর আগে সাব্বিরের মা-বাবার বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে তিনি তাঁর খালার কাছে লালিত-পালিত হন। প্রাথমিকভাবে প্রেমঘটিত কোনো কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে মরদেহে হত্যার কোনো আলামত পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD