সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
নজরুল বিশ্ববিদ্যালয়ে কিউএসি’র ১২তম সভা অনুষ্ঠিত সুস্থ্য হয়ে ফিরে আসুক ক্যান্সারে আক্তান্ত প্রিয় শিক্ষক মিজানুর রহমান চিকিৎসার ব্যয় মিটাতে সহযোগিতা কামনা ত্রিশালে স্কুল কলেজে শিক্ষারমান এবং অবকাঠামো উন্নয়নে যা যা করার তাই করা হবে সংসদ সদস্য ডাঃ লিটন সন্তানের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ কনটেন্ট ক্রিয়েটর সজীবের ওপর হামলার অভিযোগ, ড্রোনের রিমোট ভাঙচুর ত্রিশালে সাতসকালে সড়কে ঝরল ২ প্রা’ণ ত্রিশালে পোল্ট্রি ব্যবসায়ী-খামারিদের মানববন্ধন ময়মনসিংহ মেডিকেলে আগুনে মৃত্যু নিয়ে ধূম্রজাল প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ভবনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেলে আগুন, বের হতে গিয়ে হুড়োহুড়িতে নিহত ৬

ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাইয়েরও মৃত্যু, দুই ভাইকে পাশাপাশি দাফন

আবু রায়হান সজীব
  • আপডেটের সময়: শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৮৬ সময় দেখুন

ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার বালিপাড়া ইউনিয়নের পাটুলী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই ভাই হলো পাটুলী গ্রামের রিপন মিয়ার ছেলে জোবায়েদ হোসেন (৮) ও শামিম হোসেন (৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরার পর শরীরের কাদা পরিষ্কার করতে পানিতে নামে দুই ভাই। একপর্যায়ে ছোট ভাই শামিম পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে বড় ভাই জোবায়েদ পানিতে ঝাঁপ দিলে সেও পানিতে তলিয়ে যায়।

দুই ভাইয়ের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা তাদের সন্ধান শুরু করেন। পরে তাদের মা পুকুরপাড়ে গিয়ে এক ছেলেকে পানিতে ভাসতে দেখে চিৎকার শুরু করেন। স্থানীয়রা দ্রুত পুকুরে নেমে দুই ভাইকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দুই ভাইয়ের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার পাটুলী মধ্যপাড়া জামে মসজিদে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মসজিদ-সংলগ্ন কবরস্থানে দুই ভাইকে পাশাপাশি দাফন করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD