শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার হাতে স্থাপিত ভিত্তিপ্রস্তর এখন বিশ্ববিদ্যালয়ের সীমানার বাইরে নজরুল বিশ্ববিদ্যালয়ে Ethics, Discipline & Good Governance: Strengthening Institutional Excellence Through The HEAT Project শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত নতুন প্রযুক্তির যুগে তরুণরাই পরিবর্তনের মূল শক্তি: জহির উদ্দিন স্বপন ইতিহাস থেকে একাত্তর মুছে ফেলার চেষ্টা চলছে: রিজভী বিয়ে করে আর্জেন্টিনার ‘জামাই’ হলেন রোনালদো সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তঃ অনুষদ ফুটবল প্রতিযোগিতা-২০২৬ চ্যাম্পিয়ন কলা অনুষদ ত্রিশালে মাদক সেবনের দায়ে তিনজনকে কারাদন্ড প্রদান DC’s Award for Cleanliness’ পেল ত্রিশালের নজরুল মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকৃবির চার হলে সংঘর্ষ: ৪২ শিক্ষার্থীকে শোকজ

কর্নেল অলির বক্তব্যের জবাবে রাশেদ খানের পাল্টা অভিযোগ

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৫৬ সময় দেখুন

বিএনপি সরকারের পতন নিয়ে কর্নেল অলি আহমেদের সাম্প্রতিক বক্তব্যের জবাবে পাল্টা অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি কর্নেল অলির সঙ্গে অতীতে গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে পরিচিত মাসুদ করিমের সম্পর্ক ও লেনদেনের অভিযোগ সামনে এনেছেন।

সোমবার (৩ আগস্ট) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খান। পোস্টে কর্নেল অলি আহমেদকে উদ্দেশ করে একাধিক অভিযোগ ও সমালোচনা করেন তিনি।

রাশেদ খান দাবি করেন, বিএনপি সরকারের পতন ঘটানোর বিষয়ে কর্নেল অলির বক্তব্যের পরিপ্রেক্ষিতেই তিনি মাসুদ করিমের সঙ্গে কর্নেল অলির কথিত সখ্যতা ও লেনদেনের বিষয়টি সামনে এনেছেন। এ বিষয়ে কর্নেল অলিকে সম্পর্ক থাকার বিষয়টি অস্বীকার করার চ্যালেঞ্জও জানান তিনি।

পোস্টে রাশেদ খান আরও অভিযোগ করেন, তার সমালোচনার জেরে কর্নেল অলি তার বাবা-মাকে নিয়ে ‘ঘৃণ্য বক্তব্য’ দিয়েছেন। পাশাপাশি নিজের রাজনৈতিক কর্মকাণ্ডের কথা তুলে ধরে তিনি দাবি করেন, ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তিনি সক্রিয়ভাবে ভূমিকা রাখার চেষ্টা করেছেন।

কর্নেল অলির রাজনৈতিক ভূমিকা নিয়েও বিভিন্ন অভিযোগ করেন রাশেদ খান। তার দাবি, অতীতে বিরোধী দলের আন্দোলনকে ব্যর্থ করতে কর্নেল অলি গোয়েন্দা সংস্থার সঙ্গে আপস করেছিলেন এবং বিএনপির কাছ থেকে বেশি আসন চেয়েছিলেন। পরে জামায়াতের জোটে যোগ দেওয়াকে তিনি নিজের দাবির প্রমাণ হিসেবে উল্লেখ করেন।

এদিকে রাশেদ খানের এসব অভিযোগের বিষয়ে কর্নেল অলি আহমেদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতাও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD