শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার হাতে স্থাপিত ভিত্তিপ্রস্তর এখন বিশ্ববিদ্যালয়ের সীমানার বাইরে নজরুল বিশ্ববিদ্যালয়ে Ethics, Discipline & Good Governance: Strengthening Institutional Excellence Through The HEAT Project শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত নতুন প্রযুক্তির যুগে তরুণরাই পরিবর্তনের মূল শক্তি: জহির উদ্দিন স্বপন ইতিহাস থেকে একাত্তর মুছে ফেলার চেষ্টা চলছে: রিজভী বিয়ে করে আর্জেন্টিনার ‘জামাই’ হলেন রোনালদো সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তঃ অনুষদ ফুটবল প্রতিযোগিতা-২০২৬ চ্যাম্পিয়ন কলা অনুষদ ত্রিশালে মাদক সেবনের দায়ে তিনজনকে কারাদন্ড প্রদান DC’s Award for Cleanliness’ পেল ত্রিশালের নজরুল মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকৃবির চার হলে সংঘর্ষ: ৪২ শিক্ষার্থীকে শোকজ

‘জুলাই যোদ্ধাদের অনুপ্রাণিত করেছে নজরুল’ – নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

রফিকুল ইসলাম শানীম
  • আপডেটের সময়: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৪৯ সময় দেখুন

বিদ্রোহী কবিতা, রণসংগীত অথবা উপন্যাস প্রত্যেক জুলাই যোদ্ধাদের মনে সাহস যুগিয়ে অনুপ্রাণিত করেছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলে উল্লেখ করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন। তিনি ৩ আগস্ট সোমবার বিকাল ৪ টায় ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতিকেন্দ্র বিচুতিয়া বেপারিবাড়িতে অনুষ্ঠিত ‘২৪-এর গণঅভ্যুত্থানে আমাদের নজরুল’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথি হিসেব বক্তব্যে এসব কথা বলেন।

উপাচার্য আরও বলেন, ‘আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বহুমাত্রিক প্রতিভার অধিকারী। তিনি সময়, কাল ও স্থানকে অতিক্রম করেছেন। তিনি আমাদের অনুপ্রেরণার বাতিঘর, দিকনির্দেশক। সকল অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে কবি নজরুল আমাদের প্রেরণার উৎস। ২৪-এর আন্দোলনে একেক জনের অন্তরে একেক জন কবি নজরুলের আবির্ভাব হয়। তবে কবি নজরুল তাঁর জীবদ্দশায় নিষ্পেষিত, নিগৃহীত ও অবহেলিত ছিলেন। তাঁকে আমরা যথাযথ মর্যাদা দিতে পারি নি। নজরুলের সৃষ্টিকর্মগুলো আরও ছড়িয়ে দিয়ে তাঁর চেতনা ধারণ করতে পারলেই আমরা সংস্কৃতিমনা সুন্দর বাংলাদেশ গড়তে পারবো।’ নজরুলের স্মৃতিকেন্দ্রগুলো আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন করতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের প্রতি দৃষ্টিআকর্ষণ করে কবির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে উপাচার্য তাঁর বক্তব্য শেষ করেন।

মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান নজরুল গবেষক প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘২৪-এর গণঅভ্যুত্থানে কোন নেতা ছিল না, ছিল কবি নজরুলের চেতনা ও প্রেরণা। তাঁর কবিতা, গান ও সৃষ্টিকর্মগুলোই ছিল জুলাই যোদ্ধাদের শক্তি ও সাহস।’

অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক (গ্রেড-১) মো. লতিফুল ইসলাম শিবলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী। এসময় কবি, শিল্পী ও নজরুলভক্ত দর্শক শ্রোতা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য নজরুল বর্ষ উদ্যাপন উপলক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের যৌথ আয়োজনে এই আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠান শেষে গান, কবিতা ও কবি নজরুলের সাহিত্যপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD