শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে কাভার্ডভ্যানের ধাক্কায় কাজ শেষে ফেরার পথে প্রাণ গেল দুই শ্রমিকের নেত্রকোনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ ও মানববন্ধন ৬ মাসে ৬০ ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর চাঁদাবাজিতে ভুক্তভোগী মামলা না করলে, পুলিশ মামলা করতে পারবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর নীতি, রাজস্ব বাড়ানোর তাগিদ আইএমএফের ময়মনসিংহে স্কুলে মারামারি করা দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা, বদলির সুপারিশ নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্রিকেট টুর্নামেন্ট চলাকালীন মাঠে ফুটবল ঢুকে পড়ায় শিক্ষার্থীদের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে ছয় শিক্ষার্থী আহত। হাসপাতালে ভর্তি সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা।

৬ মাসে ৬০ ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ২০ সময় দেখুন

আগামী ৬ মাসের মধ্যে বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ৬০টা ডায়ালাইসিস মেশিন স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর  রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় স্বাস্থ্য সুরক্ষা কর্তৃপক্ষ গঠন সম্পর্কিত গবেষণার ফল প্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন।

স্বাস্থ্য খাতকে শক্তিশালী করতে হেলথ ইনস্যুরেন্স ব্যবস্থা কার্যকর করা দরকার বলেনও জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। খুব দ্রুত সময়ের মধ্যে প্রতিটি ইউনিয়নে একটি হেলথ সেন্টার ও তিনটি করে ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার স্থাপন করা হবে বলেও জানান মন্ত্রী।

এসময় তিনি বলেন, ‘প্রান্ত স্বাস্থ্যসেবা নিশ্চিতে স্বাস্থ্য ওয়েলবিং সেন্টার করা হবে, আগামী ১ সপ্তাহের মধ্যে টেন্ডার করে, ১ বছরের মধ্যে বাস্তবায়ন করা হবে।’

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, স্বাস্থ্য খাতের উন্নয়নে যে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, তা দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শতভাগ উপযোগী হলেও একসাথে সব বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন। তাই সুনির্দিষ্ট কিছু বিষয়কে অগ্রাধিকার দিয়ে ধাপে ধাপে পাইলট স্কিম হিসেবে এই কার্যক্রম শুরু করার পরিকল্পনা করা হয়েছে।

অনুষ্ঠানে স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মো. এনামুক হকসহ মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD