র্যাবের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি মোঃ আহসান হাবীব পলাশ এর ময়মনসিংহ র্যাব-১৪ ব্যাটেলিয়ন, ময়মনসিংহ আগমন উপলক্ষে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ও ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেছেন।
১২ সেপ্টেম্বর শনিবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪, ময়মনসিংহ ব্যাটালিয়ন সদরদপ্তর পরিদর্শন উপলক্ষে ময়মনসিংহে আগমন করেন র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মোঃ আহসান হাবীব পলাশ বিপিএম-সেবা ।
র্যাবের ডিজি র্যাব ময়মনসিংহে এই আগমন উপলক্ষে তাঁকে ময়মনসিংহ রেঞ্জের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয় । ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা এবং ময়মনসিংহ জেলার পক্ষ থেকে ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আবদুললাহ্ আল্-মামুন র্যাবের পরিচালক কে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বিনিময় শেষে ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় র্যাব-১৪ এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ মাহাবুবুর রহমান এবং ময়মনসিংহ রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।