মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রিশালে পুলিশের অভিযানে মাদকসহ দুই মাদক৷ ব্যবসায়ী আটক ত্রিশালে আলোর দিশারী বিদ্যানিকেতনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত ইসলামী একাডেমী স্কুল এন্ড কলেজের উন্নয়নে যা যা করা প্রয়োজন আমি সব কিছু করবো-সংসদ সদস্য ত্রিশালের উন্নয়ন শুরু সংসদ সদস্য ডা: লিটনের ৩ মেগা প্রকল্প -উন্নয়নে বদলে যাবে উপজেলার চিত্র নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ত্রিশালে ঘর ভাঙচুর ও জমি দখল ও মারধোর ত্রিশালে জমি সংক্রান্ত বিরোধে যুবক হত্যা: একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন সংস্কৃতি ও তথ্য প্রতিমন্ত্রীর স্থানীয় সংসদ সদস্যের নজরুল বিশ্ববিদ্যালয় পরিদর্শন ২৫ মে এবার ত্রিশালেই জাতীয় পর্যায়ে পালিত হবে কবি নজরুলের ১২৭ তম জন্মজয়ন্তী ত্রিশালের মানুষের কষ্ট লাঘবে কোন এলাকায় কি সমস্যা আছে তা দেখে দেখে সেই সমস্যার সমাধান করা হবে-এমপি ডাঃ লিটন

ত্রিশালে পুলিশের অভিযানে মাদকসহ দুই মাদক৷ ব্যবসায়ী আটক

রফিকুল ইসলাম শামীম,
  • আপডেটের সময়: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ২৩ সময় দেখুন

ময়মনসিংহের ত্রিশালে পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ১৩ এপ্রিল সোমবার উপজেলার রামপুর ইউনিয়নের বীররামপুর ভাটিপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। ত্রিশাল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ গোলাম মোস্তফা রুবেলের নেতৃত্বে এসআই তারেক হাসান, সবুজ মিয়া, মহসিন হাসান ও সঙ্গীয় ফোর্স উপজেলার রামপুর ইউনিয়নের বীররামপুর ভাটিপাড়া গ্রামের নজরুল ইসলামের ডেকোরেটর দোকানের সামনে পাকা রাস্তার ওপর এই অভিযান পরিচালনা করে সুজন মিয়া (২৮) আব্দুল মান্নান (৩৫) আটক করা হয় । তারা দুজনই বীররামপুর ভাটিপাড়া এলাকার বাসিন্দা। আটকের পর তাদের শরীরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৬৭ পিস ইয়াবা এবং ২০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুনসুর আহাম্মদ জানান, তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD