শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২ বিশ্বের সবচেয়ে ভয়াবহ হামের প্রাদুর্ভাবে বাংলাদেশ: রয়টার্স ময়মনসিংহে যুবকের গায়ে পেট্রোল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু সাজা শেষ হলে অন্য মামলা না থাকলে খালাস পাবেন বিডিআর মামলার আসামিরা এক মাসের মধ্যে দেশের আদালত দুর্নীতিমুক্ত করার দাবি ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট অশ্রুসিক্ত আবেগে ত্রিশালে শিক্ষিকার রাজকীয় বিদায় নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘সত্য, জবাবদিহি ও পুনর্মিলন’ শীর্ষক সেমিনার ঘোড়াশালে বিদ্যুৎ উৎপাদন বন্ধ তবুও আড়াই হাজার কর্মীর খরচ টানছে বিপিডিবি আর্থিক অনিয়ম-শিক্ষা সনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে যুবক আটক, এক বছরের কারাদণ্ড

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ২১২ সময় দেখুন

বরিশালের উজিরপুর উপজেলায় চলমান এসএসসি পরীক্ষায় অন্যের হয়ে প্রক্সি দিতে গিয়ে মো. তাফসির ইসলাম (১৯) নামে এক যুবক আটক হয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্ত তাফসির উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুণ্ড এলাকার বাসিন্দা। জানা গেছে, আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) ধামুড়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষায় এক পরীক্ষার্থীর পরিবর্তে অংশগ্রহণ করতে যান তাফসির। পরীক্ষার চলাকালীন হল কর্তৃপক্ষের সন্দেহ হলে তার প্রবেশপত্র ও পরিচয় যাচাই-বাছাই করা হয়। জালিয়াতির বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে আটক করা হয়। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল কেন্দ্রে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় পাবলিক পরীক্ষা (অপরাধ) আইনে অভিযুক্ত তাফসির ইসলামকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল জানান, পাবলিক পরীক্ষায় যেকোনো ধরনের জালিয়াতি ও অনিয়ম রোধে তাদের এ ধরনের কঠোর অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD