বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্লিন তারাকান্দা’ অভিযানে পরিচ্ছন্নতার আহ্বান, নাগরিক দায়িত্বের ওপর জোর ত্রিশালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সাংস্কৃতিক ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ সিটি কর্পোরেশনের তালিকায় যুক্ত হচ্ছে কক্সবাজার, শুরু প্রশাসনিক প্রক্রিয়া ইয়াবার ছোবলে বিপন্ন তরুণ প্রজন্ম, বাড়ছে আসক্তির ভয়াবহতা প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী, মানসম্মত শিক্ষা নিশ্চিতের তাগিদ দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও অক্সিজেন মেশিনে প্রধানমন্ত্রীর সহায়তার আশ্বাস টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের অভিযোগ: তদন্তে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস ও নাসীরুদ্দীন গভীর নিম্নচাপের প্রভাবে পাঁচ দিনজুড়ে বৃষ্টি, কোথাও হতে পারে ভারি বর্ষণ দেশেই উন্নত হেপাটাইটিস বি চিকিৎসা নিশ্চিতের ওপর জোর দিলেন সমাজকল্যাণমন্ত্রী

ক্লিন-গ্রিন ঢাকা গড়ার রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১০৮ সময় দেখুন

রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরীতে রূপান্তর করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৯ এপ্রিল) সকালে সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য দেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। প্রধানমন্ত্রী জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন-এর মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন, মশক নিধন, জনসচেতনতা বৃদ্ধি এবং ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, নগর বনায়ন, মিয়াওয়াকি ফরেস্ট, সড়ক মিডিয়ান ও খালি স্থানে সবুজায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে মাতুয়াইল ল্যান্ডফিলকে আধুনিক বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন কেন্দ্রে রূপান্তরের পরিকল্পনাও রয়েছে। বায়ুদূষণ কমাতে পরিবেশ অধিদপ্তর ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ যৌথভাবে কাজ করছে। এ ছাড়া অবৈধ ইটভাটা বন্ধ, দূষণকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান এবং ইটিপি স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। প্রধানমন্ত্রী আরও জানান, নদী ও খালের দূষণ নিয়ন্ত্রণ এবং ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে ধাপে ধাপে একটি ক্লিন ও গ্রিন ঢাকা গড়ে তোলা সম্ভব হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD