শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

হাওড়াঞ্চলসহ ময়মনসিংহ-সুনামগঞ্জে কৃষকদের জন্য সরকারি সহায়তা সহায়তায় উদ্যোগ

নিউজ ডেস্ক
  • আপডেটের সময়: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১৫১ সময় দেখুন

টানা ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হাওড়াঞ্চলের কৃষকদের সহায়তায় এগিয়ে আসছে সরকার। আগামী তিন মাস ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। তিনি বলেন, আবহাওয়ার পূর্বাভাসের ভিত্তিতে আগেই সুনামগঞ্জসহ হাওড় অঞ্চলের সংশ্লিষ্ট প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছিল।সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ টানা বৃষ্টিতে সুনামগঞ্জসহ হাওড় অঞ্চলে প্লাবনের ফলে কৃষকদের দুর্ভোগের বিষয়টি তুলে ধরে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। জবাবে প্রধানমন্ত্রী হাওড় অঞ্চলের কৃষকদের ক্ষতিকে বেদনাদায়ক উল্লেখ করে বলেন, ইতোমধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর সঙ্গে আলোচনা করে ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। সুনামগঞ্জসহ তিনটি জেলা ও ময়মনসিংহের কিছু এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের খুঁজে বের করে আগামী তিন মাস সহায়তা প্রদান করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD