শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
হাজিরা খাতায় আগাম স্বাক্ষর, বদলি দুই এসিল্যান্ড ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২ বিশ্বের সবচেয়ে ভয়াবহ হামের প্রাদুর্ভাবে বাংলাদেশ: রয়টার্স ময়মনসিংহে যুবকের গায়ে পেট্রোল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু সাজা শেষ হলে অন্য মামলা না থাকলে খালাস পাবেন বিডিআর মামলার আসামিরা এক মাসের মধ্যে দেশের আদালত দুর্নীতিমুক্ত করার দাবি ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট অশ্রুসিক্ত আবেগে ত্রিশালে শিক্ষিকার রাজকীয় বিদায় নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘সত্য, জবাবদিহি ও পুনর্মিলন’ শীর্ষক সেমিনার ঘোড়াশালে বিদ্যুৎ উৎপাদন বন্ধ তবুও আড়াই হাজার কর্মীর খরচ টানছে বিপিডিবি

মিরপুরে বৃদ্ধার মৃত্যু ঘিরে তোলপাড়, যুগ্ম সচিবকে দায়িত্ব থেকে প্রত্যাহার

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: বুধবার, ৩ জুন, ২০২৬
  • ১০৮ সময় দেখুন

রাজধানীর মিরপুরে ৭৫ বছর বয়সী বৃদ্ধা নূর জাহান বেগমের অবহেলিত মৃত্যুর ঘটনায় দেশজুড়ে আলোচনার মধ্যে তার ছেলে যুগ্ম সচিব ড. এ কে এম আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে সরকার।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে তাকে স্বয়ংক্রিয়ভাবে স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এর আগে ৩১ মে মিরপুর-১১ নম্বরের একটি বাসা থেকে ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ নূর জাহান বেগমের মরদেহ উদ্ধার করে। দীর্ঘ সময় পড়ে থাকার কারণে মরদেহে পচন ধরেছিল বলে জানায় পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, বাসাটি ছিল অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ভরা এবং দুর্গন্ধ ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD