শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১০ সময় দেখুন

এবার পল্লবীর একটি বাসা থেকে সেলিনা আফরোজ নামে ৫৫ বছর বয়সী এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার স্বামী ও দুই সন্তান কানাডা প্রবাসী। বুধবার (৩ জুন) পল্লবী ৬ নম্বর সেকশনের ১০ নম্বর রোডের ১৪ নম্বর বাসা থেকে এ নারীর মরদেহ উদ্ধার করা হয় নিহত সেলিনা আফরোজার বাবার নাম খলিলুর রহমান। মায়ের নাম আফিয়া রহমান। তিনি পল্লবী ৬ নম্বর সেকশনের ১০ নম্বর রোডের বাসিন্দা।

‎‎পুলিশ বলছে, সর্বশেষ ২৬ মে রাতে ভূক্তভোগী নারীর সঙ্গে তার ভতিজা আশফাকুর রহমান মোবাইল ফোনে যোগাযোগ করেছিলেন। এরপর থেকে তার সঙ্গে আর কেউ যোগাযোগ করেনি। ২৬ মে থেকে ৩ জুনের মধ্যে যেকোন সময় তিনি মারা যেতে পারেন। যার ফলে তার মরদেহে পচন ধরেছিল।

‎স্থানীয়দের বরাতে পুলিশ জানান, সেলিনা আফরোজ তার বাবার থেকে পাওয়া ফ্ল্যাটে একাই বসবাস করতেন। কানাডা প্রবাসী স্বামী মোবিনুল হক ও সন্তানরা তার খোঁজ নিত না। ১২ বছর আগে পারিবারিক কলহের জেরে তিনি কানাডা থেকে দেশে চলে আসেন। এরপর পল্লবীর এ বাসায় একাই বসবাস করতেন। পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. হানিফ বলেন, ‘আমরা গতকাল এক নারীর মরদেহ উদ্ধার করেছি। তার স্বামী ও সন্তানরা কানাডা প্রবাসী। গত ১২ বছর যাবৎ তিনি ওই ফ্ল্যাটে একাই বসবাস করতেন।’ ‎‎তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে আমরা তার মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছি। এ ঘটনায় আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD