শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
হাজিরা খাতায় আগাম স্বাক্ষর, বদলি দুই এসিল্যান্ড ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২ বিশ্বের সবচেয়ে ভয়াবহ হামের প্রাদুর্ভাবে বাংলাদেশ: রয়টার্স ময়মনসিংহে যুবকের গায়ে পেট্রোল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু সাজা শেষ হলে অন্য মামলা না থাকলে খালাস পাবেন বিডিআর মামলার আসামিরা এক মাসের মধ্যে দেশের আদালত দুর্নীতিমুক্ত করার দাবি ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট অশ্রুসিক্ত আবেগে ত্রিশালে শিক্ষিকার রাজকীয় বিদায় নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘সত্য, জবাবদিহি ও পুনর্মিলন’ শীর্ষক সেমিনার ঘোড়াশালে বিদ্যুৎ উৎপাদন বন্ধ তবুও আড়াই হাজার কর্মীর খরচ টানছে বিপিডিবি

ময়মনসিংহের মুক্তাগাছায় বজ্রপাতে কলেজ শিক্ষকের মৃ**ত্যু

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১৫২ সময় দেখুন

ময়মনসিংহের মুক্তাগাছায় বজ্রপাতে এএসএম খালেকুল আজাদ (৫৬) নামে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলার বড়গ্রাম ইউনিয়নের রঘুনাথপুর রৌয়ারচর বাজার এলাকায় ই ঘটনা ঘটে।খালেকুল আজাদ উপজেলার রঘুনাথপুর রৌয়ারচর গ্রামের বাসিন্দা। তিনি উপজেলার গাবতলী ডিগ্রী কলেজে গণিত বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

পরিবার ও এলাকাবাসী জানায়, তিনি নিজ গ্রামে মসজিদ নির্মাণ কাজ তদারকি করছিলেন। দুপুর ১টার দিকে বৃষ্টির সঙ্গে আকস্মিক বজ্রপাত শুরু হলে তিনি পাশের এক আম গাছের নিচে আশ্রয় নেন। এ সময় তিনি বজ্রাঘাতে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সায়েম তানভীর জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই সে মারা যান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD