শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
হাজিরা খাতায় আগাম স্বাক্ষর, বদলি দুই এসিল্যান্ড ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২ বিশ্বের সবচেয়ে ভয়াবহ হামের প্রাদুর্ভাবে বাংলাদেশ: রয়টার্স ময়মনসিংহে যুবকের গায়ে পেট্রোল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু সাজা শেষ হলে অন্য মামলা না থাকলে খালাস পাবেন বিডিআর মামলার আসামিরা এক মাসের মধ্যে দেশের আদালত দুর্নীতিমুক্ত করার দাবি ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট অশ্রুসিক্ত আবেগে ত্রিশালে শিক্ষিকার রাজকীয় বিদায় নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘সত্য, জবাবদিহি ও পুনর্মিলন’ শীর্ষক সেমিনার ঘোড়াশালে বিদ্যুৎ উৎপাদন বন্ধ তবুও আড়াই হাজার কর্মীর খরচ টানছে বিপিডিবি

শিক্ষার্থীদের ড্রেস ও মিড-ডে মিলের ঘোষণা

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১৬৩ সময় দেখুন

আগামী ১ বছরের মধ্যে দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল কর্মসূচি চালু করা হবে। সেই সঙ্গে আগামী ৩ মাসের মধ্যে শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেসের ব্যবস্থাও সরকার করবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ বৃহস্পতিবার (৪ জুন) সকালে মিরপুরের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ের এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী আরও জানান, শিশুদের উন্নয়ন ও মানসম্মত শিক্ষা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। সুশিক্ষা, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে একটি সুস্থ, দক্ষ ও যোগ্য প্রজন্ম গড়ে তুলতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। শিক্ষার্থীদের ড্রেসবিহীন রাখা হবে না এবং অবকাঠামোহীন শিক্ষাপ্রতিষ্ঠানও পর্যায়ক্রমে উন্নয়নের আওতায় আনা হবে। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে শিশুদের হাত ধরেই। এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে, যা হবে আনন্দময়, সৃজনশীল ও মূল্যবোধভিত্তিক।

তিনি আরও বলেন, ক্রীড়া ও সংস্কৃতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের সুনাগরিক, দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তোলা হবে। একই সঙ্গে আত্মনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যেও শিশুদের প্রস্তুত করতে হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD