শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শাশুড়ি-বউয়ের মৃত্যু

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৫ সময় দেখুন

কিশোরগঞ্জের কটিয়াদীতে গোয়ালঘরে কাজের সময় বিদ্যুৎস্পৃষ্টে শাশুড়ি ও পুত্রবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার আচমিতা ইউনিয়নের উখড়াশাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উখড়াশাল গ্রামের প্রবাসী জাহাঙ্গীর মিয়ার মা মোছা. মেহেরা খাতুন (৫০) ও স্ত্রী খালেদা আক্তার (৩২)।

 

পারিবারিক সূত্র জানায়, দুপুরে শাশুড়ি ও বউ একসঙ্গে বাড়ির গোয়ালঘরে কাজ করতে যান। এ সময় অসাবধানতাবশত ঘরের ভেতরে থাকা বিদ্যুতের লাইনে স্পৃষ্ট হন তারা। পরে পরিবারের লোকজন তাদের আশঙ্কাজনক অবস্থায় ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।          কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। এ বিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD