শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২ বিশ্বের সবচেয়ে ভয়াবহ হামের প্রাদুর্ভাবে বাংলাদেশ: রয়টার্স ময়মনসিংহে যুবকের গায়ে পেট্রোল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু সাজা শেষ হলে অন্য মামলা না থাকলে খালাস পাবেন বিডিআর মামলার আসামিরা এক মাসের মধ্যে দেশের আদালত দুর্নীতিমুক্ত করার দাবি ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট অশ্রুসিক্ত আবেগে ত্রিশালে শিক্ষিকার রাজকীয় বিদায় নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘সত্য, জবাবদিহি ও পুনর্মিলন’ শীর্ষক সেমিনার ঘোড়াশালে বিদ্যুৎ উৎপাদন বন্ধ তবুও আড়াই হাজার কর্মীর খরচ টানছে বিপিডিবি আর্থিক অনিয়ম-শিক্ষা সনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

ঢাকাসহ ময়মনসিংহ ও দেশের ৮ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপপ্রবাহের তীব্রতা

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১৪৮ সময় দেখুন

টানা কয়েক দিনের তাপপ্রবাহের পর ঢাকাবাসীর জন্য স্বস্তির বার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রাজধানীসহ দেশের আটটি বিভাগেই বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার ফলে কমতে পারে গরমের তীব্রতা। শনিবার (০৬ জুন) সকালে দেওয়া এক বিশেষ পূর্বাভাসে বলা হয়, আজ ঢাকার তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে। সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ৯০ শতাংশ হওয়ায় ভ্যাপসা গরম অনুভূত হলেও দিনের বাড়তে থাকা মেঘের কারণে পরিস্থিতি কিছুটা সহনীয় হবে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা নগরবাসীর জন্য প্রশান্তি বয়ে আনবে। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী,

ময়মনসিংহ

ময়মনসিংহ

আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা,ময়মনসিংহ , খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। উত্তর, উত্তর-পূর্ব ও উপকূলীয় অঞ্চলে বজ্রগর্ভ মেঘের প্রভাব বেশি থাকায় বজ্রপাতের ঝুঁকি রয়েছে। এ কারণে খোলা মাঠ, জলাশয় বা উঁচু স্থানে অবস্থানকারীদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। বৃষ্টি ও মেঘলা আকাশের কারণে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি পুরোপুরি কাটতে আরও কিছুটা সময় লাগবে। আবহাওয়াবিদরা জানান, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ধীরে ধীরে সক্রিয় হচ্ছে। এটি পুরোপুরি সক্রিয় হলে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং গরমের তীব্রতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD