সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মতিঝিলে প্রকাশ্যে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই বিসিবি নির্বাচনে তামিম ইকবালের বাজিমাত, হলেন নতুন সভাপতি ভালোবাসার ভাঙন থেকে প্রতিশোধের বিয়ে টাঙ্গাইলে ঘটনার নতুন মোড় ঘিরে তোলপাড় গোয়াতলা বাজারে বেইলি ব্রিজ ধস, যান চলাচল বন্ধ মামলার রায়ে ‘সন্তুষ্ট’ রাষ্ট্রপক্ষ রামিসা হ ত্যা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃ ত্যুদণ্ড দিয়েছেন আদালত শাকিব খান ও বুবলীর ঘরে কন্যাসন্তান, নাম রাখা হলো ‘শারলিন খান’ বিশ্ববিদ্যালয় জীবনে শুরু, এখন ৭০ গরুর আধুনিক খামার: সফল উদ্যোক্তা ফাহাদ জলবায়ু সংকট মোকাবিলায় সচেতনতার আহ্বান, বিশ্ব পরিবেশ দিবসে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশা ঢাকাসহ ময়মনসিংহ ও দেশের ৮ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপপ্রবাহের তীব্রতা

গোয়াতলা বাজারে বেইলি ব্রিজ ধস, যান চলাচল বন্ধ

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৯ সময় দেখুন

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা বাজার এলাকায় কংস নদীর ওপর নির্মিত ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে পড়ায় তারাকান্দা-ধোবাউড়া প্রধান সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে দুই পাড়ের হাজার হাজার মানুষ, শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন। রোববার (৭ জুন) ভোর প্রায় ৪টার দিকে একটি বালুবোঝাই ট্রাক ব্রিজে ওঠার সঙ্গে সঙ্গেই সেটি ধসে পড়ে। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো হতাহত বা আহতের খবর পাওয়া যায়নি।   স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। ভোরে বালুবোঝাই ট্রাকটি ব্রিজ অতিক্রম করার সময় এটি ধসে পড়ে। ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এবং আশপাশের এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়।

কংস নদীর ওপর নির্মিত এই বেইলি ব্রিজটি ধোবাউড়া উপজেলার সঙ্গে পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। প্রতিদিন শত শত মোটরসাইকেল, অটোরিকশা, পিকআপ, ছোট যানবাহন এবং অসংখ্য পথচারী এই সড়ক ব্যবহার করেন। দীর্ঘদিন ধরে ব্রিজটির বিভিন্ন অংশ দুর্বল হয়ে পড়লেও প্রয়োজনীয় সংস্কার বা বিকল্প ব্যবস্থা গ্রহণ না করায় শেষ পর্যন্ত এটি ধসে পড়ে।

আরেক বাসিন্দা হাবিবুল্লাহ বলেন, ব্রিজটি ধসে যাওয়ায় অনেক যাত্রীকে যানবাহন থেকে নেমে পায়ে হেঁটে নদী পার হতে হচ্ছে। কোনো ধরনের মালামালও পরিবহন করা যাচ্ছে না। জরুরি রোগী পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত এবং কৃষিপণ্য বাজারজাতকরণে বড় ধরনের সংকট সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন। তিনি বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রশাসন ও সড়ক বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। ব্রিজটি মেরামত অথবা বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। প্রায় ১০ বছর আগেই ব্রিজটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD