রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষাব্যবস্থা ভেঙে চুরমার করেছে পতিত সরকার: তিতুমীর সমসাময়িক জনসংখ্যা ইস্যু, টেকসই উন্নয়ন ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে পপুলেশন সায়েন্স বিভাগের সেমিনার নজরুল সিটি শিশুপার্কের শুভ উদ্বোধন করেছেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ড. মাহবুবুর রহমান লিটন। ত্রিশালে স্কুল ও ক্রীড়া ক্লাব ও সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ত্রিশাল পৌর বিএনপির সভাপতি প্রয়াত আলেক চাঁন দেওয়ানের স্মরন সভা অনুষ্ঠিত রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগের কথা নিজেই নিশ্চিত করলেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে ভাইস অ্যাডমিরাল র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী এফডিআই সম্মেলনে প্রধানমন্ত্রীর আহ্বান: বাংলাদেশ হবে বিদেশি বিনিয়োগের অন্যতম গন্তব্য

বিসিবি নির্বাচনে তামিম ইকবালের বাজিমাত, হলেন নতুন সভাপতি

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৫৯ সময় দেখুন

এডহক কমিটির প্রধান হিসেবে দুই মাস সফলভাবে দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আনুষ্ঠানিকভাবে নির্বাচিত সভাপতি হলেন তামিম ইকবাল। আজ রবিবার (৭ জুন) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের নির্বাচনে প্রথমে পরিচালক পদে বিপুল ভোটে জয়লাভ করেন তিনি। এরপর নবনির্বাচিত পরিচালকদের সর্বসম্মত সমর্থনে বোর্ড সভাপতি নির্বাচিত হন জাতীয় দলের সাবেক এই ড্যাশিং ওপেনার।অবশ্য বিসিবির শীর্ষ পদের এই নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হয়নি তামিমকে। তিনি একমাত্র সভাপতি পদপ্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির ১৮তম এবং নির্বাচিত ষষ্ঠ সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করছেন। তাঁর নতুন এই কার্যনির্বাহী কমিটিতে আপাতত একজন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন, তিনি হলেন ফাহিম সিনহা।

এর আগে আজ দুপুরের নির্বাচনে ক্যাটাগরি-২ (ঢাকার ক্লাব) থেকে পরিচালক পদে লড়াই করেন তামিম ইকবাল। ঢাকা ক্লাব ক্যাটাগরির মোট ১২টি পদের বিপরীতে এবার ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তুমুল লড়াইয়ের এই নির্বাচনে সর্বোচ্চ ৭৩টি ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করে পরিচালক নির্বাচিত হন তামিম।

এই ক্যাটাগরি থেকে বিজয়ী অন্য পরিচালকেরা হলেন সাঈদ ইব্রাহিম আহমেদ (৭২ ভোট), ইশরাফিল খসরু (৭২ ভোট), মাসুদুজ্জামান (৭০ ভোট), ফয়সাল ইয়াসির (৬৮ ভোট), রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, আসিফ রাব্বানি, ডা. মাহবুব শামীম এবং সাকেফ আহমেদ সালাম। অন্যদিকে পরিচালকদের এই লড়াইয়ে পরাজিত চার হেভিওয়েট প্রার্থী হলেন বোরহানুল পাপ্পু, আমজাদ হোসেন, ফায়াজুর রহমান মিতু এবং ইমরোজ আহমেদ।

নির্বাচন শেষে সন্ধ্যা পৌনে সাতটায় আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার পর ক্রিকেট মহলে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। দেশের ক্রিকেটের নীতিনির্ধারণী শীর্ষ পদে তামিম ইকবালের মতো একজন কিংবদন্তি ক্রিকেটারের আগমনে বাংলাদেশের ক্রিকেট নতুন এক যুগে পদার্পণ করল বলে মনে করছেন দেশের ক্রীড়াবোধোদ্ধারা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD