শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
হাজিরা খাতায় আগাম স্বাক্ষর, বদলি দুই এসিল্যান্ড ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২ বিশ্বের সবচেয়ে ভয়াবহ হামের প্রাদুর্ভাবে বাংলাদেশ: রয়টার্স ময়মনসিংহে যুবকের গায়ে পেট্রোল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু সাজা শেষ হলে অন্য মামলা না থাকলে খালাস পাবেন বিডিআর মামলার আসামিরা এক মাসের মধ্যে দেশের আদালত দুর্নীতিমুক্ত করার দাবি ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট অশ্রুসিক্ত আবেগে ত্রিশালে শিক্ষিকার রাজকীয় বিদায় নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘সত্য, জবাবদিহি ও পুনর্মিলন’ শীর্ষক সেমিনার ঘোড়াশালে বিদ্যুৎ উৎপাদন বন্ধ তবুও আড়াই হাজার কর্মীর খরচ টানছে বিপিডিবি

দুর্গম জঙ্গল সলিমপুরে উন্নয়নের ছোঁয়া, সড়ক নির্মাণে সেনাবাহিনী

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১৪৯ সময় দেখুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের দীর্ঘদিনের দুর্গম ও আলোচিত জনপদ জঙ্গল সলিমপুরে সড়ক নির্মাণ কার্যক্রম শুরু করেছে সেনাবাহিনী। সোমবার বিকেলে ২৬ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড আনুষ্ঠানিকভাবে এ কাজের সূচনা করে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম ধাপে ছিন্নমূল এলাকা থেকে আলীনগর হাইস্কুল পর্যন্ত একটি সড়ক নির্মাণ করা হবে। পাশাপাশি আলীনগর হয়ে টেক্সটাইল এলাকা পর্যন্ত এবং সেখান থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে সংযোগ স্থাপনকারী আরেকটি সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া জঙ্গল সলিমপুরের অভ্যন্তরে যোগাযোগব্যবস্থা উন্নত করতে আরও একটি সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের নির্দেশনায় দ্রুতগতিতে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পাহাড় ও বনাঞ্চলে ঘেরা জঙ্গল সলিমপুর বহু বছর ধরে অবৈধ দখল, ভূমি বাণিজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে আলোচনায় ছিল। দুর্গম ভৌগোলিক অবস্থানের কারণে এলাকাটি দীর্ঘদিন আইনশৃঙ্খলা বাহিনীর জন্যও চ্যালেঞ্জ হয়ে ছিল।

চলতি বছরের জানুয়ারিতে অভিযানের সময় এক র‍্যাব সদস্য নিহত হওয়ার ঘটনার পর মার্চ মাসে যৌথবাহিনীর বৃহৎ অভিযান পরিচালিত হয়। এরপর থেকে এলাকায় স্থায়ী নিরাপত্তা ক্যাম্প স্থাপন করা হয়েছে। নতুন সড়ক নির্মাণকে এলাকার নিরাপত্তা ও উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD