রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষাব্যবস্থা ভেঙে চুরমার করেছে পতিত সরকার: তিতুমীর সমসাময়িক জনসংখ্যা ইস্যু, টেকসই উন্নয়ন ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে পপুলেশন সায়েন্স বিভাগের সেমিনার নজরুল সিটি শিশুপার্কের শুভ উদ্বোধন করেছেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ড. মাহবুবুর রহমান লিটন। ত্রিশালে স্কুল ও ক্রীড়া ক্লাব ও সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ত্রিশাল পৌর বিএনপির সভাপতি প্রয়াত আলেক চাঁন দেওয়ানের স্মরন সভা অনুষ্ঠিত রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগের কথা নিজেই নিশ্চিত করলেন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে ভাইস অ্যাডমিরাল র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী এফডিআই সম্মেলনে প্রধানমন্ত্রীর আহ্বান: বাংলাদেশ হবে বিদেশি বিনিয়োগের অন্যতম গন্তব্য

ময়মনসিংহ সদর সাব রেজিস্ট্রি অফিসে জালিয়াতি চক্রের সদস্য আটক

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেটের সময়: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৬৪ সময় দেখুন

সাব রেজিস্ট্রারের সই নকল করে নকল দলিল বানোর অভিযোগ হাতেনাতে ধরা ,ময়মনসিংহ সদর সাব রেজিস্ট্রি অফিসে দীর্ঘদিন ধরে সক্রিয় জালিয়াতি চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। অভিযুক্ত দীর্ঘদিন ধরে সাব রেজিস্ট্রার আব্দুল কাদিরের সই নকল করে নকল দলিল তৈরি করে আসছিল। আজ সাব রেজিস্ট্রার জাহিদ হাসান দলিল রেজিস্ট্রির সময় নথিপত্র যাচাই করতে গিয়ে জালিয়াতির বিষয়টি ধরতে পারেন। সন্দেহ হলে তিনি নিজেই তাকে হাতেনাতে আটক করেন।

পরবর্তীতে সদর সাব রেজিস্ট্রার জাহিদ হাসান আটকৃত ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। পুলিশ জানায়, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং জালিয়াতি চক্রের বাকি সদস্যদের শনাক্তে তদন্ত চলছে।
সাব রেজিস্ট্রার জাহিদ হাসান বলেন, “দলিল রেজিস্ট্রিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে আমরা কঠোর। কোনো ধরনের জালিয়াতি বরদাশত করা হবে না। জনগণকেও দলিল রেজিস্ট্রির সময় সতর্ক থাকার আহ্বান জানাই।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD